চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাসের টিকিট কেউ পাচ্ছেন কেউ পাচ্ছেন না

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৭ পূর্বাহ্ণ ০৪, জুলাই ২০১৫
বাংলাদেশ
A A

ঈদ উপলক্ষে বাসের আগাম টিকিট বিক্রির প্রথম দিন কাউন্টারের সামনে ভিড়ের মতোই ছিল দ্বিতীয় দিন ভিড়। প্রথম দিনে যারা টিকিট না পেয়ে ফিরে গেছেন দ্বিতীয় দিনে মূলতঃ তারাই বাস কাউন্টারে এসেছিলেন একটি টিকিটের প্রত্যাশায়। কেউবা পেয়েছেন আবার কেউ টিকিট না পেয়ে হতাশ হয়ে ফিরে গেছেন। তবে যাত্রীদের অভিযোগ বাড়তি ভাড়া এবং পরিচিতরাই পাচ্ছেন টিকিট।

টিকিট প্রত্যাশীদের মধ্যে অনেকেই সেহেরির পর গাবতলিতে এসেছেন। আশা একটা টিকিট নিয়ে নিজের কর্মস্থলে ফিরে যাবেন। এদের মধ্যে কেউ পেয়েছেন আবার কেউ বা হতাশ হয়ে ফিরে গেছেন। টিকিট না পেয়ে ফেরা একজন রকি যাবেন গাইবান্ধা, তিনি বলেন, সকাল থেকে দুই ঘন্টা লাইনে দাঁড়িয়ে ছিলাম, পরে কাউন্টার থেকে বললো টিকিট নেই। তাই ফিরে আসলাম।

আবার কেউ কেউ লাইনে না দাড়িয়েই টিকিট পেয়েছেন এমন একজন নিনতা। তিনি জানালেন, গতকাল বিকেলে আমার টিকিট নিয়েছি আজ দুই ফ্রেন্ড টিকিট চেয়েছে তাই তাদের টিকিট কাটার জন্য এসেছিলাম। লাইনে দাঁড়িয়েছিলেন এমন প্রশ্ন করতেই বললেন, না, ছয় বছর যাবৎ ঢাকায় থাকি, প্রতিনিয়ত একই বাসে যাতায়াত করি। তো ঈদের টিকিটের জন্য আশা করতেই পারি।

টিকিট নিতে আসো এক বাস যাত্রী বলছিলেন, সাধারনত: ভাড়া ৬৫০ টাকা কিন্ত এখন নিচ্ছে ৮৫০ টাকা।

যাত্রীদের অভিযোগ করছেন বেশি ভাড়ার কিন্ত পরিবহন কর্তৃপক্ষ বলেছে, বিআরটিএ নির্ধারিত ভাড়ার বেশি তারা নিচ্ছে না।

হানিফ পরিবহনের জেনারের ম্যানেজার (উত্তরবঙ্গ) মোশারফ হোসেন বলেন, বিআরটিএ যে ভাড়া নির্ধারন করেছে তার অতিরিক্ত ভাড়া কেউ নিতে পারবে না। অর্থাৎ প্রতি কিলোমিটারে এক টাকা ৪৫ পয়সার বেশি কেউ ভাড়া নিতে পারবে না।

Reneta

তবে, গ্রামে পরিবারের সাথে ঈদ আনন্দ উপভোগ করতে এখনো যারা বাসের টিকিট পাননি তাদের জন্য বিশেষ ব্যবস্থা রাখার আশ্বাস দিয়েছেন পরিবহন মালিকরা। ঈদের আগে সরকারি ছুটি শুরু হচ্ছে ১৬ জুলাই থেকে। ওই দিন ছাড়া অন্যান্য দিনের কিছু কিছু টিকিট কাউন্টারে আছে বলে পরিবহণ মালিকরা জানিয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদে বাড়ি ফেরাবাসের টিকিট
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন মোবাইল সিমের ওপর ৩০০ টাকার কর প্রত্যাহারের প্রস্তাব

জুন ১১, ২০২৬

বাজেট ঘাটতি ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা

জুন ১১, ২০২৬
ছবি: এআই

ফ্রিল্যান্সার ও উদ্যোক্তাদের জন্য ভ্যাট অব্যাহতি বহাল

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

দিনাজপুরে বৃষ্টি উপেক্ষা করে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

জুন ১১, ২০২৬

স্টার্টআপ ও প্রযুক্তিনির্ভর ব্যবসায় টার্নওভার ট্যাক্স শূন্য করার প্রস্তাব

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT