জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনের সময় দেশের স্টার্টআপ, উদ্ভাবনী উদ্যোগ এবং প্রযুক্তিনির্ভর ব্যবসাকে উৎসাহ দিতে টার্নওভার ট্যাক্স শূন্য করার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
আজ (১১ জুন) বৃহস্পতিবার বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী বলেন, স্টার্টআপে টার্নওভার ট্যাক্স থাকছে না। স্টার্টআপ, উদ্ভাবনী উদ্যোগ ও প্রযুক্তিনির্ভর ব্যবসার ক্ষেত্রে টার্নওভার ট্যাক্স শূন্য করার প্রস্তাব করা হয়েছে।
সরকারের মতে, এসব পদক্ষেপ দেশের উদ্ভাবনী অর্থনীতি, ডিজিটাল উদ্যোক্তা পরিবেশ এবং প্রযুক্তিভিত্তিক শিল্পের সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখবে। একই সঙ্গে কর্মসংস্থান সৃষ্টি ও দেশীয় বিনিয়োগ বৃদ্ধিতেও সহায়ক হবে।
বিএনপি নেতৃত্বাধীন সরকারের দায়িত্ব গ্রহণের পর এটি প্রথম পূর্ণাঙ্গ বাজেট। এর আগে সকালে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভার বিশেষ বৈঠকে বাজেট অনুমোদন দেওয়া হয়।







