এই খবরটি পডকাস্টে শুনুনঃ
নতুন মোবাইল সিমের ওপর আরোপিত ৩০০ টাকার সম্পূরক শুল্ক (সিম কর) প্রত্যাহারের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
আজ (১১ জুন) বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনের সময় তিনি এই ঘোষণা দেন। সরকারের মতে, এই সিদ্ধান্তের ফলে নতুন গ্রাহকরা কম খরচে মোবাইল সংযোগ নিতে পারবেন। একই সঙ্গে ডিজিটাল সেবা সম্প্রসারণ এবং প্রযুক্তিনির্ভর অর্থনীতির বিকাশেও এটি ইতিবাচক ভূমিকা রাখবে।
বিএনপি নেতৃত্বাধীন সরকারের দায়িত্ব গ্রহণের পর এটি প্রথম পূর্ণাঙ্গ বাজেট। এর আগে সকালে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভার বিশেষ বৈঠকে বাজেট অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে বাজেটের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।







