চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিনাজপুরে বৃষ্টি উপেক্ষা করে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

শাহ আলম শাহীশাহ আলম শাহী
৩:৫৯ অপরাহ্ণ ১১, জুন ২০২৬
দিনাজপুর, ফুটবল, স্পোর্টস
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বৈরী আবহাওয়া ও টানা বৃষ্টি উপেক্ষা করে দিনাজপুরে বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে ব্রাজিল সমর্থকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দান সংলগ্ন সিএন্ডবি মোড় থেকে ব্রাজিল সমর্থক গোষ্ঠীর ব্যানারে শোভাযাত্রাটি শুরু হয়।

হলুদ ও নীল জার্সিতে সজ্জিত শত শত সমর্থক পতাকা, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে বাদ্যযন্ত্রের তালে তালে নাচ-গান ও উচ্ছ্বাসে অংশ নেন। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দিনাজপুর ইনস্টিটিউট মাঠে গিয়ে শেষ হয়।

অনুষ্ঠানে নেতৃত্ব দেন দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও ব্রাজিল সমর্থক গোষ্ঠীর আহ্বায়ক মো. রুবেল ইসলাম। উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবুজার সেতু, এমবি বিপুল রায়, মো. রাজিউল ইসলাম রাজুসহ স্থানীয় ক্রীড়াপ্রেমীরা।

আয়োজকরা জানান, দীর্ঘদিনের ফুটবল আবেগ ও বিশ্বকাপ ঘিরে এই শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। অংশগ্রহণকারীরা ব্রাজিলের প্রতি নিজেদের ভালোবাসা ও শিরোপা জয়ের প্রত্যাশা ব্যক্ত করেন। আহ্বায়ক রুবেল ইসলাম বলেন, অতীতের মতো এবারও ব্রাজিল বিশ্বকাপ জয়ের পথে থাকবে। তরুণদের এই ফুটবল উন্মাদনা দেশজুড়ে ক্রীড়া সংস্কৃতিতে নতুন মাত্রা যোগ করছে।

আরেক সমর্থক রাশাদুজ্জামান রাশেদ বলেন, শৈশব থেকেই ব্রাজিল দলের নান্দনিক ফুটবলের ভক্ত তিনি। এবারের বিশ্বকাপে হেক্সা জয়ের প্রত্যাশা করছেন বলেও জানান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনন্দ শোভাযাত্রাফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ ফুটবলবিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোলিড স্পোর্টসসেমিলিড ২০২৬
শেয়ারTweetPin

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT