চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সার ম্যাচ স্থগিত না করাটা পাগলামি: জাভি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩৭ পূর্বাহ্ণ ০২, জানুয়ারি ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

মূল স্কোয়াডের ১০ খেলোয়াড় আছেন করোনা পজিটিভ। বিপদ এখানেই শেষ নয় বার্সেলোনার। কোচ জাভি হার্নান্দেজও সংক্রমিত। এরমধ্যেই রোববার ম্যাচ খেলতে হবে। লিগে মায়োর্কার বিপক্ষে দল সাজানোই যেখানে কঠিন হয়ে গেছে। জাভি তাই ম্যাচ স্থগিত না করাকে পাগলামিই বলছেন।

‘আমি উদ্বিগ্ন। লা লিগার ম্যাচ স্থগিত করবে না এটা আমার কাছে পাগলামি মনে হচ্ছে। এভাবে খেলার কোনো মানেই হয় না। আমরা খুব সীমাবদ্ধতার (খেলোয়াড় সঙ্কট) ভেতর আছি। এক্ষেত্রে সাধারণ বোধ বিচারকে প্রাধান্য দেয়া উচিৎ ছিল।’

বার্সার করোনা পরিস্থিতি এমন ভয়াবহ জেনেও লা লিগা কর্তৃপক্ষ খেলা বন্ধ করছে না। সেটি ক্ষুব্ধই করে তুলছে বার্সা কোচকে। বিপদ আরও বাড়িয়েছে ৭ খেলোয়াড়ের নিষেধাজ্ঞা ও চোট সমস্যা থাকা। সান মোইক্সে হতে চলা রাতের ম্যাচকে ঘিরে তাই বার্সার আকাশে দুর্যোগের ঘনঘটা।

লা লিগার নিয়ম অনুযায়ী, নিয়মিত একাদশের পাঁচ খেলোয়াড় ও একজন গোলরক্ষকসহ স্কোয়াডের মোট ১৩ জন যদি খেলার উপযুক্ত থাকে, সেক্ষেত্রে সূচি অনুযায়ী যেকোনো দল মাঠে নামতে বাধ্য। নিয়মের মারপ্যাঁচে কাতালানদের নামতেই হচ্ছে মায়োর্কার বিপক্ষে।

ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনে বার্সেলোনার ‘বি’ দল খেলাতে নামানোর ঘোষণা দিয়েছেন জাভি। পাশাপাশি জানিয়েছেন, তার দলের ১৭ খেলোয়াড়কে পাওয়া যাবে না।

লিগের নিয়মকে কঠিন বলছেন বার্সা কোচ, ‘মায়োর্কাও একই পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছে। যদিও ততটা গুরুতর নয়। বিশৃঙ্খল অবস্থার মধ্যেই আমরা তিন পয়েন্ট পাওয়ার জন্য সেখানে যাবো।’

Reneta

ক্লেমেন্ট লেংলেট, দানি আলভেজ, স্যামুয়েল উমতিতি, উসমানে ডেম্বেলে, গ্যাভি, আলেজান্দ্র বালদে, ফিলিপে কৌতিনহো, এজ আবদে, জর্ডি আলবার করোনা আক্রান্ত হওয়ার খবর আগেই পাওয়া গিয়েছিল। তালিকায় নতুন সংযোজন সার্জিনো ডেস্ট।

বার্সেলোনা কোচ অবশ্য জানিয়েছেন উমতিতির সবশেষ পিসিআর টেস্টে করোনা নেগেটিভ এসেছে। তিনি খেলতে পারবেন। তবে নিষেধাজ্ঞার কারণে সার্জিও বুসকেটস খেলতে পারবেন না।

মার্টিন ব্র্যাথওয়েট ও সার্জিও রবের্তো চোটের কারণে সাইডলাইনেই থাকছেন। মেমফিস ডিপাই, আনসু ফাতি ও পেদ্রি আছেন মাঠে ফেরার অপেক্ষায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাভিবার্সেলোনামায়োর্কালা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আহ্বান

জুন ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

‘যাত্রী নিরাপত্তা নির্দেশনা’ মেনে চলায় ফেরিঘাট দুর্ঘটনায় প্রাণরক্ষা

জুন ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

দৌলতদিয়ায় পদ্মায় পড়ে যাওয়া বাস উদ্ধার, তদন্ত কমিটি গঠন

জুন ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ডিএমপিতে ৭ কর্মকর্তাকে বদলি

জুন ৫, ২০২৬

কিউবার প্রেসিডেন্ট ও কাস্ত্রো পরিবারের সদস্যদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

জুন ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT