চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সাকে সুখবর দিলেন মেসির স্বদেশি মার্টিনেজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৭ অপরাহ্ণ ০২, মে ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

আসছে মৌসুমে দুজন খেলোয়াড়কে তাক করে আছে বার্সেলোনা। একজন পিএসজির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার, অন্যজন ইন্টার মিলানে খেলা মেসির স্বদেশি ফরোয়ার্ড লৌতারো মার্টিনেজ। দুজনকে চাইলেই তো হবে না, মিলতে হবে দামের দিক থেকেও। সেখানেই আটকে যাচ্ছিল বার্সা। তার উপর করোনার থাবা। সবদিক মিলিয়ে দুঃসময় পার করতে থাকা ক্লাবটিকে সুসংবাদ দিলেন মার্টিনেজ।

করোনা থাবা দেয়ার আগে ২৩ বছর বয়সী মার্টিনেজের জন্য ৯৭ মিলিয়ন পাউন্ড বাই আউট ক্লজ বেধে দিয়েছিল ইন্টার। করোনার কারণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় সেই দাম কমাতে বাধ্য হয়েছে ইতালিয়ান ক্লাবটি। মুন্ডো দেপোর্তিভো জানাচ্ছে, মার্টিনেজকে ৮০ মিলিয়ন পাউন্ড হলেই বার্সায় যেতে দেবে ইন্টার।

বার্সা আবার পুরো টাকাটা একেবারে দিতে চাইছে না। চাইছে খেলোয়াড় অদলবদল করতে। সুযোগ বুঝে মার্টিনেজের বদলে আর্তুরো ভিদালকে পুরোপুরি এবং অ্যান্টনে গ্রিজম্যানকে ধারে চায় ইন্টার।

এদিকে মার্টিনেজও গো ধরে বসে আছেন বার্সায় যাবেন বলে। করোনার কারণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় ইন্টারও বুঝে গেছে তাকে ধরে রাখা সম্ভব নয়। মোটামুটি লাভজনক প্রস্তাব পেলেই আর্জেন্টাইন ফরোয়ার্ডকে ছেড়ে দিতে চায় ইতালিয়ান ক্লাবটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বার্সামার্টিনেজমেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘সুড়ঙ্গ ২’ নিয়ে ফিরছে মাসুদ, ডিসেম্বরেই মুক্তি!

জুন ১২, ২০২৬

ইবোলা: শঙ্কা কাটিয়ে ৫২ বছর পর বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে কঙ্গো

জুন ১২, ২০২৬

পর্যবেক্ষণ-স্ক্যানের পর বাড়ি ফিরলেন মিরাজ, সবশেষ যা জানা গেল

জুন ১২, ২০২৬

‘সত্যিই, সিনেমা বানানোর চেয়ে মুক্তি দেয়া বেশি কঠিন’

জুন ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি

পর্তুগাল জুড়ে বিশ্বকাপ উন্মাদনা: লিসবনের রাস্তায় লোহিত-সবুজের জোয়ার

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT