চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পর্তুগাল জুড়ে বিশ্বকাপ উন্মাদনা: লিসবনের রাস্তায় লোহিত-সবুজের জোয়ার

হাফিজ আল আসাদ হাফিজ আল আসাদ
৩:৪২ অপরাহ্ণ ১২, জুন ২০২৬
প্রবাস সংবাদ
A A
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

বিশ্বকাপ ফুটবলের মহোৎসব শুরু হতে না হতেই বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে তুমুল উন্মাদনা। আর এই উন্মাদনার কেন্দ্রবিন্দুতে রূপ নিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর দেশ পর্তুগাল। রাজধানী লিসবন থেকে শুরু করে পোর্তো, আলগার্ভে কিংবা মাদেইরা পুরো দেশ এখন ভাসছে ফুটবল জ্বরে।

সবুজ আর লাল রঙের জার্সিতে ছেয়ে গেছে চারপাশ। জাতীয় পতাকায় সেজেছে লিসবনের প্রতিটি ক্যাফে, রেস্তোরাঁ আর ঐতিহাসিক চত্বরগুলো। লিসবনের রাস্তায় ‘সিআরসেভেন’ ক্রেজ রাজধানী লিসবনের প্রাণকেন্দ্র ‘প্রাকা দো কোমার্সিও’ চত্বরে বিশাল জায়ান্ট স্ক্রিন বসানো হয়েছে। হাজার হাজার সমর্থক সেখানে জড়ো হচ্ছেন প্রিয় দলের খেলা উপভোগ করতে। শুধু স্থানীয় মানুষই নন, লিসবনে ঘুরতে আসা হাজারো পর্যটকও শামিল হয়েছেন এই ফুটবল উৎসবে।

স্থানীয় এক ক্যাফে মালিক পেড্রো রদ্রিগেজ বলেন, বিশ্বকাপ এলেই লিসবনের চেহারা বদলে যায়। তবে এবার উন্মাদনা অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি। সবাই আশা করছে, এবার ট্রফিটা আমাদের ঘরেই আসবে। লিসবনের স্পোর্টস শপগুলোতে পর্তুগালের অফিশিয়াল জার্সির চাহিদা তুঙ্গে। বিশেষ করে ৭ নম্বর জার্সির জন্য চলছে রীতিমতো কাড়াকাড়ি।

ম্যাচ চলাকালীন স্থানীয় পর্তুগিজ খাবার ও পানীয়র সাথে খেলা দেখার জন্য রেস্তোরাঁগুলোতে আগেভাগেই টেবিল বুক করে রাখছেন সমর্থকরা।

নিজেদের সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন টিকটক, ইনস্টাগ্রাম থেকে শুরু করে ফেসবুক—পর্তুগিজ নেটিজেনদের ওয়ালে এখন শুধুই সেলেসাওদের জয়ের গান।

Reneta

পর্তুগিজদের কাছে ফুটবল শুধু একটা খেলা নয়, এটি তাদের সংস্কৃতির অন্যতম বড় অংশ। লিসবনের অলিগলিতে এখন একটাই আলোচনা—কোচ কাকে কোন পজিশনে খেলাবেন, আর দলের রণকৌশল কেমন হবে। তরুণ থেকে শুরু করে বৃদ্ধ, সবার কণ্ঠেই এখন একটাই স্লোগান ফরসা পর্তুগাল”।

মাঠের লড়াই শুরুর আগেই মাঠের বাইরের লড়াইয়ে পর্তুগালের সমর্থকরা কিন্তু ১০০ তে ১০০ নম্বর পেয়ে যাচ্ছেন। এখন দেখার বিষয়, সমর্থকদের এই ভালোবাসার প্রতিদান মাঠের পারফরম্যান্সে কতটা দিতে পারেন পর্তুগিজ তারকারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পর্তুগালফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ উন্মাদনাবিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোসেমিলিড ২০২৬
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT