চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাজারে আসছে ডুয়েল ক্যামেরার এলজি ভি৩০

চ্যানেল আই টেক চ্যানেল আই টেক
৬:৪৪ অপরাহ্ণ ০২, সেপ্টেম্বর ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

হাইএন্ড কনফিগারেশনের নতুন একটি স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে এলজি। ইউরোপের সবচেয়ে বড় কনজুমার ইলেক্ট্রনিকস শো আইএফএ থেকে গতকাল ভি৩০ মডেলের স্মার্টফোনটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। নতুন এই স্মার্টফোনটি অনেকটা এ বছরের শুরুর দিকে বাজারে আসা এলজি জি৬ এর মতো হলেও ফিচারের দিক থেকে বেশ বড় পরিবর্তন রয়েছে।

স্মার্টফোনটির বড় আকর্ষণ হিসেবে তুলে ধরা হচ্ছে এর ক্যামেরা। অপটিকাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সুবিধার ১৬ মেগাপিক্সেল এবং ওয়াইড অ্যাঙ্গেলে ছবি তোলার সুবিধাসহ ১৩ মেগাপিক্সেলের দুটি আলাদা ক্যামেরার সন্নিবেশ ঘটেছে এই ফোনে। ‘সিনে ভিডিও মোড’ নামে নতুন একটি ক্যামেরা ফিচারও যুক্ত করেছে এলজি। এই ফিচারটি ব্যবহার করে ফ্রেমের মধ্যে থাকা যেকোনো বস্তুকে জুম করা যাবে এবং ১৫টি ফিল্টার থেকে পছন্দসই ফিল্টার ব্যবহার করা যাবে।

ভি৩০ স্মার্টফোনে থাকছে ৬ ইঞ্চি ‘ফুলভিশন’ ওএলইডি ডিসপ্লে। ফোনটির সম্মুখ ডিজাইন প্রায় স্যামসাং গ্যালাক্সি এস৮’র মতোই। এতে আরও থাকছে ৪ গিগাবাইট র‍্যাম, ৬৪/১২৮ গিগাবাইট রম, স্ন্যাপড্রাগন ৮৩৫ চিপসেট।

অডিওর দিক থেকেও এই স্মার্টফোনটি হবে অতুলনীয়। এতে থাকছে হাই-ফাই কোয়াড ড্যাক (ডিজিটাল টু অ্যানালগ অডিও কনভার্টার)।

স্মার্টফোনটি ধুলাবালি এবং পানিরোধী। নিরাপত্তা ফিচার হিসেবে থাকছে ফেস এবং ভয়েস রিকগনিশন টেকনোলজি, ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও।

Reneta

এ মাসের ২১ তারিখ থেকে স্মার্টফোনটি পাওয়া যাবে সাউথ কোরিয়ার বাজারে। তবে এর দাম সম্পর্কে কিছু জানায়নি এলজি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এলজি ভি৩০
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হ্যাকারদের কবলে ইনস্টাগ্রাম

পরবর্তী

হাজারীবাগের কারখানায় কোরবানির চামড়া লবণজাতের সুযোগ

পরবর্তী
হাজারীবাগের কারখানায় কোরবানির চামড়া লবণজাতের সুযোগ

হাজারীবাগের কারখানায় কোরবানির চামড়া লবণজাতের সুযোগ

গাড়িতে পেছনে ফেলে হেঁটে যায় মানুষ।

ঈদের দিনেও যানজট!

সর্বশেষ

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT