চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদের দিনেও যানজট!

মুহাম্মাদ আসাদুল্লাহ মুহাম্মাদ আসাদুল্লাহ
৭:১৫ অপরাহ্ণ ০২, সেপ্টেম্বর ২০১৭
বাংলাদেশ
A A
গাড়িতে পেছনে ফেলে হেঁটে যায় মানুষ।

গাড়িতে পেছনে ফেলে হেঁটে যায় মানুষ।

ঈদের দিন। বিকাল সাড়ে তিনটা। রাজধানীর মহাখালী থেকে তিব্বত মোড় পর্যন্ত তীব্র যানজট। আটকে আছে সাতরাস্তা থেকে মাহাখালীগামী বাস, প্রাইভেট কার, সিএনজি অটোরিকশাসহ সব গাড়ি। নাবিস্কো মোড়ে আধা ঘণ্টা আটকে থাকা আব্দুল মতিন প্রাইভেট কারের জানালা খুলে বিরক্তি নিয়ে বললেন, `ঈদের একটা দিন। তাও রাস্তায় বসে থাকতে হচ্ছে। আধাঘণ্টায় তিব্বত থেকে নাবিস্কো আসছি। মহাখালী পৌঁছতে কয়টা বাজবে আল্লাহই জানে। শহরে থাকার উপায় নাই।’

মহাখালী বাস টার্মিনালে দায়িত্বরত পুলিশ সার্জেন্ট রমেশ যানজটের কারণ হিসেবে বলেন, ‘ঢাঙ্গাইল, ময়মনসিংহসহ এদিকের কয়েকটি জেলার গাড়ি ছাড়ে এই মহাখালী বাস স্ট্যান্ড থেকে। ঘরমুখো মানুষের চাপ যেমন কমেনি, কমেনি গাড়ির চাপ। গাড়িগুলো রাস্তায় থেমে  যাত্রী তুলছে। ফলে যানজটের সৃষ্টি হয়েছে। আমরা চেষ্টা করছি দ্রুত গাড়ি সরিয়ে দিতে।’
তিনি আরও বলেন, ‘সকালে বৃষ্টি হওয়ায় মহাখালীর দিকে আধা কিলোর মতো রাস্তা খারাপ হয়ে গেছে। ভাঙ্গাচোড়া গাড়ি চলে খুবই ধীরগতিতে। যানজটের এটাও একটা কারণ।’

যতদূর চোখ যায়, থেমে থাকা গাড়ি।
যতদূর চোখ যায়, থেমে থাকা গাড়ি।

বিনিময় বাসের হেলপার মতিন চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘অনেক যাত্রী ভিড়ের কারণে বাড়ি যেতে পারে না। তারা যায় ঈদের দিন বা পরের দিন। অনেকে ঢাকায় থেকে যায় গরু কাটার কাজে। কেউবা ছুটি পায় না। ঈদের দিন ডিউটি থাকে। তারা ঈদ শেষ করে গ্রামে যায়। ফলে ঈদের দিন যাত্রীর চাপ থাকে। যাত্রীর চাপ থাকলে গাড়িরও চাপ থাকবে। এজন্যই এমন জ্যাম।’

ট্যাগ: ঈদে যানজটঢাকায় যানজট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হাজারীবাগের কারখানায় কোরবানির চামড়া লবণজাতের সুযোগ

পরবর্তী

কৌতিনহোর জন্য অবিশ্বাস্য দাম চেয়েছিল লিভারপুল!

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

কৌতিনহোর জন্য অবিশ্বাস্য দাম চেয়েছিল লিভারপুল!

সাজু খাদেম হালকা সবুজ পোশাক পরা, হাসিমুখে দৌড়াচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মজার কথা বললে মজা থাকে না: সাজু খাদেম

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT