চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রতিবছরই বন্যা হবে, কতোবার ত্রাণ নিয়ে ছুটবেন?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৩ অপরাহ্ণ ২৮, আগস্ট ২০১৭
সমাজকথন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

প্রাকৃতিক দুর্যোগ এবছর বেশ কয়েকবার আঘাত হেনেছে দেশের উপরে। পাহাড় ধস, হাওরে বন্যার পরে আবার বন্যার কবলে সারাদেশ। দুর্যোগগুলোর সময়ে বিপন্ন মানুষগুলোর পাশে দাঁড়াতে সচেষ্ট সারাদেশের সাধারণ মানুষ। ত্রাণ হাতে অনেকেই চলে গেছেন বানভাসি মানুষগুলোর কাছে।

এবার সেই বিষয় নিয়ে ফেসবুকে পোস্ট দিলেন উন্নয়ন ও যোগাযোগ বিশেষজ্ঞ মোহাম্মদ গোলাম নবী। 

ফেসবুকে এক পোস্টে তিনি লিখেছেন, বন্যা আগামী বছরও হবে। এরপরের বছরও হবে। তারপরের বছরও হবে। কতোবার ত্রাণ নিয়ে ছুটবেন আপনি?

বন্যা মোকাবেলায় ত্রাণ নিয়ে ছোটার চেয়ে ভালো কোন সমাধান থাকার পরও কেন আপনি ত্রাণ নিয়েই ছুটবেন প্রতিবছর? দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উত্তম পথ বাদ দিয়ে মধ্যম কিংবা নিম্ন মানের ব্যবস্থা নিয়ে কেন আপনি প্রতিবছর ৩৬৫ দিন কাটাবেন, সেই প্রশ্নটি কি একবারও নিজেকে করেছেন?

এরপরে গোলাম নবী লিখেছেন, আসুন, আমরা যে যার জায়গা থেকে সমস্যার উত্তম সমাধানের জন্য আওয়াজ তুলি। যার কাজ তাকে করতে দেই। নিজের কাজ নিজে করি। অন্যের কাজ নিজের কাঁধে তুলে নিয়ে নিজের কাজকে ক্ষতিগ্রস্ত না করি।

দেশটা সবার। কিন্তু সবার জন্য সব কাজ নয়। নিজের মূল দায়িত্বগুলো পালন করার মধ্য দিয়েই দেশকে এগিয়ে নেওয়া যাবে। সেসঙ্গে যার যে কাজ সেটি যদি কেউ না করে তাকে জবাবদিহিতার কাঠামোর মধ্যে নিয়ে আসতে হবে।

Reneta

সবসময় মনে রাখতে হবে ১৯৭১ সালে ৩০ লাখ শহীদ হয়েছিল একটি আর্থিকভাবে সমৃদ্ধ সুখী বাংলাদেশ তৈরির জন্য। পাকিস্তানীদের কাছ থেকে শোষণমুক্ত একটি স্বাধীন বাংলাদেশ তৈরির জন্য। পাকিস্তান আমলে উন্নয়নের সুফল পশ্চিম পাকিস্তানীরা ভোগ করত আর তৎকালীন পূর্ব পাকিস্তানীরা সবসময় বঞ্চিত হতো। সেই বঞ্চনামুক্ত হওয়ার জন্য অস্ত্র হাতে তুলে নিয়েছিল বীর বাঙালী। দেশকে স্বাধীন করেছিল। সুষম উন্নয়ন বঞ্চিত পূর্ব পাকিস্তানীরা স্বাধীন বাংলাদেশ গড়ার পর গত ৪৬ বছরে দেশে সুষম উন্নয়ন কি প্রতিষ্ঠা করতে পেরেছে? এই প্রশ্ন আমাদেরকে সবসময় নিজেকে করতে হবে। এবং যদি না করে থাকতে পারে তাহলে আমাদেরকে সেই লক্ষ্যে কাজ করতে হবে।

সবশেষে তিনি লিখেছেন, বন্যা মোকাবেলায় এমন একটি ব্যবস্থা তৈরির পথে এগোতে হবে এবং সেটাই বেশি জরুরি। সুষম উন্নয়ন করার জন্য সবাইকে কাজ করতে হবে। তখন ত্রাণ নিয়ে প্রতিবছর দেশের আনাচে কানাচে ছুটতে হবে না আপনাকে। যা করার স্থানীয় প্রশাসন ও রাষ্ট্র করবে। পাকিস্তান আমলেও বন্যা মোকাবেলায় যা করতে হয়েছে স্বাধীন বাংলাদেশে ৪৬ বছর পরেও যদি সেটাই করতে হয় তাহলে আমাদের অর্জন কী হলো? আমাদেরকে সবসময় নিজেকে প্রশ্ন করতে হবে? এবং প্রশ্নের মূল জায়গাটা হবে- স্বাধীনতার চেতনা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বন্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রামপুরায় মানবতাবিরোধী অপরাধ: সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ ৩ জনের মৃত্যুদণ্ড

জুন ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ইতালিতে একই পরিবারের তিনজনকে হত্যা, বাংলাদেশি সন্দেহভাজনের ছবি প্রকাশ

জুন ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতে ১৫ হাজার মানুষকে হত্যার পরিকল্পনা: মহররমের মিছিলে বিষাক্ত বড়িসহ আটক ১

জুন ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রক্তক্ষয়ী সংঘর্ষে ভাঙ্গায় আহত অর্ধশতাধিক, তিন ঘণ্টা বন্ধ মহাসড়ক

জুন ২৮, ২০২৬

সাবেক এমপি নূর মোহাম্মদ গ্রেপ্তার

জুন ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT