অপরাধ

সাবেক এমপি নূর মোহাম্মদ গ্রেপ্তার

সাবেক এমপি নূর মোহাম্মদ গ্রেপ্তার, ছবি দেখুন।. Channel i News - চ্যানেল আই নিউজ

নূর মোহাম্মদ, সাবেক এমপি, গ্রেপ্তার হওয়ার ছবি, বাংলাদেশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) নূর মোহাম্মদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার রাতে রাজধানীর গুলশান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম।

তিনি বলেন, ‘নূর মোহাম্মদের বিরুদ্ধে জামালপুরে মামলা রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।’

এর আগে, গত ১ জানুয়ারি বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ, তার স্ত্রী রওশন আরা বেগম ও ভাতিজা সাইফুল ইসলামের দেশত্যাগের নিষেধাজ্ঞার আদেশ দেন ঢাকার একটি আদালত।

বিষয়:গ্রেপ্তার ডিবি নূর মোহাম্মদ সাবেক এমপি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…