চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেরি শাহ আমানত উদ্ধারে ডুবুরিদের প্রাথমিক কাজ শুরু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০০ অপরাহ্ণ ০১, নভেম্বর ২০২১
- সেমি লিড, জনপদ, বাংলাদেশ, মানিকগঞ্জ
A A

মানিকগঞ্জের পাটুরিয়া ৫ নম্বর ফেরিঘাটে ডুবে যাওয়া আংশিক ফেরি শাহ আমানত উদ্ধারে প্রাথমিক কাজ শুরু করেছে চট্টগ্রামের বেসরকারি কোম্পানি জেনুইন এন্টারপ্রাইজের ডুবুরি দল।

সোমবার দুপুর পৌনে ১টার দিকে পাটুরিয়া ৫ নম্বর ঘাটে আংশিক ডুবে যাওয়া ফেরিটি পর্যবেক্ষণের জন্য কাজ শুরু করেছেন জেনুইন কোম্পানি এন্টারপ্রাইজের ৫০ সদস্যের একটি টিম।

জেনুইন কোম্পানি এন্টারপ্রাইজের ডুবুরি দলের প্রধান আব্দুর রহমান জানান, সোমবার সকালে আমাদের ৫০ সদস্যের একটি ডুবুরি দল পাটুরিয়া ঘাটে পৌঁছায় এবং আমাদের আরও কয়েকজন সদস্য আসছে। ডুবুরি দলের প্রাথমিক পর্যবেক্ষণের কাজ শুরু করেছে।

তিনি বলেন, রোববার রাতে চট্টগ্রাম থেকে উদ্ধারকারী ৬টি বার্স ক্রেন রওনা দিয়েছে। নৌপথে সেগুলো আসছে। মঙ্গলবার দুপুরের দিকে পাটুরিয়ায় পৌঁছাবে। প্রতিটি পন্টুনের চারশ’ টন টানার সক্ষমতা আছে। আমাদের সম্পূর্ণ মালামাল এসে পৌঁছালে, তিন থেকে চার দিনের মধ্যে আমরা ফেরিটি তুলতে পারব।

গত বুধবার পাটুরিয়ায় ৫ নম্বর ফেরিঘাটে বেশকিছু যানবাহন নিয়ে রো রো ফেরি শাহ আমানত উল্টে আংশিক ডুবে যায়। শনিবার সকাল ৮টা থেকে কাজ শুরু করে উদ্ধারকারী জাহাজ হামজা। শনিবার সকাল সাড়ে ৯টায় উদ্ধারকারী জাহাজ রুস্তম ঘটনাস্থলে পৌঁছে। কয়েক দিনের অভিযানে মোট ১২টি যানবাহন উদ্ধার করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উদ্ধার অভিযানপাটুরিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বৈঠকে বসেছে বিএনপির স্থায়ী কমিটি

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

৫০ দেশের জন্য মার্কিন ভিসা বন্ড কর্মসূচি স্থায়ী, তালিকায় বাংলাদেশ

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন বিশেষ দূতের সফরে যেসব বিষয় নিয়ে আলোচনা

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

এইচআর সামিটে বিশেষজ্ঞরা: শিল্পখাত-উচ্চশিক্ষার সমন্বয় ছাড়া দক্ষ জনশক্তি সম্ভব নয়

আগস্ট ১, ২০২৬

পাঠকের হাতে ফরিদুর রেজা সাগরের ‘প্রিয়জন আপনজন’

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT