জনপদ

ফেরি শাহ আমানত উদ্ধারে ডুবুরিদের প্রাথমিক কাজ শুরু

পাটুরিয়ায় ফেরি দুর্ঘটনায় উদ্ধারকারীরা উদ্ধার কাজ চালাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পাটুরিয়ায় ফেরি দুর্ঘটনায় উদ্ধারকারীরা উদ্ধার কাজ চালাচ্ছে, বেশ কিছু মানুষ উদ্ধারকার্যক্রমে অংশ নিচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

মানিকগঞ্জের পাটুরিয়া ৫ নম্বর ফেরিঘাটে ডুবে যাওয়া আংশিক ফেরি শাহ আমানত উদ্ধারে প্রাথমিক কাজ শুরু করেছে চট্টগ্রামের বেসরকারি কোম্পানি জেনুইন এন্টারপ্রাইজের ডুবুরি দল।

সোমবার দুপুর পৌনে ১টার দিকে পাটুরিয়া ৫ নম্বর ঘাটে আংশিক ডুবে যাওয়া ফেরিটি পর্যবেক্ষণের জন্য কাজ শুরু করেছেন জেনুইন কোম্পানি এন্টারপ্রাইজের ৫০ সদস্যের একটি টিম।

জেনুইন কোম্পানি এন্টারপ্রাইজের ডুবুরি দলের প্রধান আব্দুর রহমান জানান, সোমবার সকালে আমাদের ৫০ সদস্যের একটি ডুবুরি দল পাটুরিয়া ঘাটে পৌঁছায় এবং আমাদের আরও কয়েকজন সদস্য আসছে। ডুবুরি দলের প্রাথমিক পর্যবেক্ষণের কাজ শুরু করেছে।

তিনি বলেন, রোববার রাতে চট্টগ্রাম থেকে উদ্ধারকারী ৬টি বার্স ক্রেন রওনা দিয়েছে। নৌপথে সেগুলো আসছে। মঙ্গলবার দুপুরের দিকে পাটুরিয়ায় পৌঁছাবে। প্রতিটি পন্টুনের চারশ’ টন টানার সক্ষমতা আছে। আমাদের সম্পূর্ণ মালামাল এসে পৌঁছালে, তিন থেকে চার দিনের মধ্যে আমরা ফেরিটি তুলতে পারব।

গত বুধবার পাটুরিয়ায় ৫ নম্বর ফেরিঘাটে বেশকিছু যানবাহন নিয়ে রো রো ফেরি শাহ আমানত উল্টে আংশিক ডুবে যায়। শনিবার সকাল ৮টা থেকে কাজ শুরু করে উদ্ধারকারী জাহাজ হামজা। শনিবার সকাল সাড়ে ৯টায় উদ্ধারকারী জাহাজ রুস্তম ঘটনাস্থলে পৌঁছে। কয়েক দিনের অভিযানে মোট ১২টি যানবাহন উদ্ধার করা হয়।

বিষয়:উদ্ধার অভিযান পাটুরিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…