এই খবরটি পডকাস্টে শুনুনঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১ আগস্ট) বিকেল ৫টা ৩৫ মিনিটে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে বৈঠকটি শুরু হয়।
দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, সরকারের চলমান কার্যক্রম, সাংগঠনিক বিষয় এবং জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
বৈঠক শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হতে পারে।







