মিশাকে নিয়ে শহীদ-মীরার সুখের সংসার। এবার এই সংসারে যোগ হতে চলেছে নতুন সদস্য। সম্প্রতি এমন খবরই জানালেন বলিউডের হার্টথ্রব অভিনেতা শহীদ কাপুর।
হ্যাঁ। ফের বাবা হতে চলেছেন শহীদ। দ্বিতীয়বার শাহীদের বাবা হওয়া নিয়ে বলিউডে বেশকিছুদিন ধরেই গুঞ্জন ছিলো। কারণ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় মীরা রাজপুতের বেশকিছু বেবিডাম্প ছবি দেখে তার মা হওয়ার খবর ছড়িয়ে পড়ে! আর এবার গুঞ্জন নয়, সত্যি খবর দিলেন শহীদ।
আসছে আগস্টে দু’বছরে পা রাখবে শহীদ-মীরার কন্যা মিশা। তার দ্বিতীয় জন্মদিনের সেরা উপহার হিসাবে সে পেতে চলেছে‘বিগ সিসটার’হওয়ার সুখবর। আর এবার সেই সুখবরের কথায় মেয়ে মিশার মাধ্যমে সকলকে জানালেন তারা। ইনস্টাগ্রামে মেয়ে মিশার একটা হাসিখুশি ছবি পোস্ট করে শহীদ লিখেন ‘বিগ সিস্টার্স’!
২০১৫ সালে দিল্লীর মেয়ে মীরা রাজপুতকে বিয়ে করেন শহীদ কাপুর। ২০১৬ সালে জন্ম হয় তাদের প্রথম সন্তান মিশার।








