মাছারাঙ্গা টেলিভিশনের সিইও ও প্রধান সম্পাদক সৈয়দ ফাহিম মুনয়েমের প্রথম জানাযা আগামীকাল (শুক্রবার) সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হবে। বেলা সাড়ে এগারোটায় দ্বিতীয় জানাযা হবে মাছরাঙা টেলিভিশন ভবনে এবং বাদ জুমা গুলশান আজাদ মসজিদে তৃতীয় জানাযা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।
বুধবার ভোরে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ফাহিম মুনয়েমের মরদেহ রাজধানীর স্কয়ার হাসপাতালে রাখা হয়েছে।
স্কয়ার গ্রুপের মাছরাঙ্গা টেলিভিশনে যোগ দেওয়ার আগে দি ডেইলি স্টার পত্রিকায় নির্বাহী সম্পাদক হিসেবে কাজ করেছেন ফাহিম মুনয়েম। এ ছাড়াও সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।








