চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পয়েন্ট হারিয়ে হতাশ বাংলাদেশ কোচ

সাজ্জাদ খানসাজ্জাদ খান
৯:২৪ অপরাহ্ণ ১১, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ব্রিস্টল থেকে: আবহাওয়ার পূর্বাভাস যেমন ছিল, বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের দিনটা থাকল ঠিক তেমনই। সারাদিনই ঝরল গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। তীব্র ঠাণ্ডা আর ঝড়ো বাতাস। ব্রিস্টলের কাউন্টি গ্রাউন্ডের প্রেসবক্সে বসে যখন এই প্রতিবেদন লিখছি, তখনও থামেনি বেরসিক বৃষ্টি।

স্থানীয় সময় দুপুর ২টায় স্পিকারে জানিয়ে দেয়া হল ম্যাচটি পরিত্যক্ত। পয়েন্ট ভাগাভাগির ব্যাপারটি অনুমেয় হলেও তা মেনে নেয়া সহজ ছিল না দর্শকদের জন্য।

ব্যাট-বল নিয়ে মাঠে যাদের নামা হল না, সেই বাংলাদেশ দল স্টেডিয়ামে আসে দুপুরে। শিডিউল লাঞ্চ সেরেই তাদের ফিরে যেতে হয় টিম হোটেলে। আগামী ১৭ জুন বাংলাদেশের পরের ম্যাচের ভেন্যু টন্টন। ডু-অর-ডাই ম্যাচে মাশরাফী-সাকিবদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ।

বাংলাদেশি সমর্থকদের সঙ্গে স্টিভ রোডস

ম্যাচ ভেস্তে যাওয়ায় টাইগারদের বিশ্বকাপের সেমিফাইনাল খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখা যে কঠিন হয়ে গেল সেটি কারও অজানা নয়। স্টেডিয়ামের মাঠকর্মীকে একজন বাংলাদেশি সমর্থক তো বলেই বসলেন, ‘তোমরা চাইলে আমাদের সাহায্য নিতে পারো, আমরা সবাই মিলে মাঠ শুকিয়ে দেব। ম্যাচটা হোক আমরা চাই, একটা পয়েন্ট হারালে আমাদের সেমিফাইনালে ওঠার কঠিন হয়ে যাবে।’

এমন কথা শুনে মুচকি হাসা ছাড়া উপায় ছিল না ব্রিটিশ মাঠকর্মীদের। বৃষ্টি থামলে তবেই না মাঠ শুকানোর প্রশ্ন!

ম্যাচটা হোক হৃদয় থেকেই চেয়েছিল বাংলাদেশ দল ও সমর্থকরা। সংবাদ সম্মেলনে টাইগার কোচ স্টিভ রোডসও লুকাতে পারেননি হতাশা। মাইক্রোফোনের সামনে বারবার ছেড়েছেন দীর্ঘশ্বাস।

Reneta

‘খুবই হতাশার, খেলাটা হল না। আমরা লক্ষ্য পূরণ করতে পারলাম না। আমাদের লক্ষ্য ছিল ২ পয়েন্ট পাওয়ার। বৃষ্টির উপর তো কারও হাত নেই। এখন আমাদের পরের ম্যাচগুলো জিতে টিকে থাকতে হবে।’

ব্রিস্টল সময় সকাল ১০টায় শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ। আবহাওয়ার অবস্থা দেখে একটু বেলা করেই দর্শকরা মাঠে আসেন। অনেকেই আশায় বুক বাধেন, দুপুরের পরও যদি বৃষ্টি থামে, আর ২০ ওভার করে হলেও যদি ম্যাচটা হয়। শেষ পর্যন্ত বৃষ্টির কাছে অসহায় হয়েই মাঠ ছাড়তে হয়েছে সকলকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ ক্রিকেট দলবিশ্বকাপ-২০১৯বিশ্বকাপে বাংলাদেশস্টিভ রোডস
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্রে সুপার টাইফুন ‘বাভি’-এর তাণ্ডব, ব্যাপক ক্ষয়ক্ষতি

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

খামেনির জানাজা থেকে ট্রাম্পকে হত্যার ডাক

জুলাই ৬, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ

জুলাই ৬, ২০২৬

‘যেখানে শুরু সেখানেই শেষ’ নেইমারের

জুলাই ৬, ২০২৬

ফোনের পর বালোগানের লাল কার্ড নিষেধাজ্ঞা স্থগিত, ফিফাকে ট্রাম্পের ধন্যবাদ

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT