চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘যেখানে শুরু সেখানেই শেষ’ নেইমারের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫৮ পূর্বাহ্ণ ০৬, জুলাই ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

১৬ বছরের দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন নেইমার দা সিলভা সান্তোস জুনিয়র। চড়াই উতরাই, চোট-বাধা পেরিয়ে ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়ে অবসরে গেলেন তিনি। নিউ ইয়র্কের যে মেটলাইফ স্টেডিয়াম তার সেলেসাও জার্সিতে অভিষেক হয়েছিল, সেখানেই শেষ করলেন প্রিয় হলুদ জার্সির যাত্রা।

বিশ্বকাপে সেরা ষোলোতে নরওয়ের বিপক্ষে ২-১ গোলে হেরে আসর থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। ম্যাচ শেষে অবসরের ঘোষণা দেন ব্রাজিলিয়ান তারকা। শেষ বাঁশি বাজার পর ৩৪ বর্ষী নেইমার আবেগ ও ভেজা চোখে মাঠে বসে পড়েন। পরে বলেছেন, ‘আমি চেষ্টা করেছি। নিজের সর্বোচ্চটাই দিয়েছি। মেটলাইফ স্টেডিয়ামে আমার পথচলা শুরু হয়েছিল, আর এখানেই শেষ হল। এখন সব শেষ।’

২০১০ সালে মাত্র ১৮ বছর বয়সে নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ব্রাজিল জার্সিতে অভিষেক হয়েছিল নেইমার জুনিয়রের। ১৬ বছর পর সেই মাঠেই শেষ হল বর্ণাঢ্য অধ্যায়। ব্রাজিল জার্সিতে নেইমার খেলেছেন ১২৯টি ম্যাচ। করেছেন ৮০টি গোল। যা ব্রাজিলের হয়ে ইতিহাসে সর্বোচ্চ।

২০১৪, ২০১৮, ২০২২ ও ২০২৬ মোট চারটি বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্ব করেছেন। ২০১২ লন্ডন অলিম্পিকে জিতেছেন রৌপ্যপদক, আর ২০১৬ রিও অলিম্পিকে অধিনায়ক হিসেবে ব্রাজিলকে এনে দিয়েছেন ফুটবল ইভেন্টে দেশটির ইতিহাসের প্রথম অলিম্পিক স্বর্ণপদক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নরওয়েনিউ ইয়র্কনেইমারফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোব্রাজিলমেটলাইফ স্টেডিয়ামলিড ২০২৬লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘যেখানে শুরু সেখানেই শেষ’ নেইমারের

জুলাই ৬, ২০২৬

ফোনের পর বালোগানের লাল কার্ড নিষেধাজ্ঞা স্থগিত, ফিফাকে ট্রাম্পের ধন্যবাদ

জুলাই ৬, ২০২৬

নারী তারকা নিয়ে বিতর্কিত মন্তব্যের পর ক্ষমা চাইলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

জুলাই ৬, ২০২৬

কোয়ার্টারে কেনের ইংল্যান্ডের মুখোমুখি হালান্ডের নরওয়ে

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT