চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রস্তুতি ম্যাচে আশা-জাগানিয়া ব্যাটিং

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৭ অপরাহ্ণ ১৬, জানুয়ারি ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

প্রথম প্রস্তুতি ম্যাচে নিরাশ করেছিলেন ব্যাটসম্যানরা। ফিফটি পেয়েছিলেন শুধু মাহমুদউল্লাহ রিয়াদ। বিকেএসপিতে নিজেদের মধ্যে দ্বিতীয় ও শেষ ম্যাচে কক্ষপথে ফিরেছেন টাইগার ব্যাটসম্যানরা। ফিফটি করেছেন দুই দলের চার ক্রিকেটার।

রানে ফিরেছেন সাকিব আল হাসান। সেঞ্চুরির কাছে গিয়ে স্বেচ্ছা অবসরে গেছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

মাহমুদউল্লাহ একাদশ: ২২৩/৭ (৪৫ ওভার), তামিম একাদশ: ২২৪/৪ (৩৫.২ ওভার)

আগের ম্যাচে মাহমুদউল্লাহ একাদশের কাছে ৫ উইকেটে হেরেছিল তামিম একাদশ। শনিবার অধিনায়কের ৮০ রানের অপরাজিত ইনিংসে ৬ উইকেটে জয় পায় তারা।

৪৫ ওভার দৈর্ঘ্যর ম্যাচে ২২৪ রানের লক্ষ্যে তামিমমরা নোঙর করে ৫৮ বল ও ৬ উইকেট হাতে রেখে। ৮০ বলে ৮০ রানের ইনিংস খেলে টাইগার ওপেনার স্বেচ্ছা অবসরে যান। এ বাঁহাতির ইনিংসে ছিল পাঁচটি চার ও তিনটি ছয়ের মার।

আরেক ওপেনার লিটন দাসের ব্যাট থেকে আসে ৪৮ রান। ওপেনিং জুটিতে তামিম-লিটন যোগ করেন ৭৭ রান। নাজমুল হোসেন শান্ত করেন ৫১ বলে ৬১ রান। মারেন সাতটি চার ও দুটি ছয়।

Reneta

মো: মিঠুন ১৭ ও সৌম্য সরকার ১২ রানে অপরাজিত থেকে ৩৫.২ ওভারে খেলা শেষ করেন।

আজও উইকেটহীন ছিলেন সাকিব। ৩.২ ওভারে দেন ২১ রান। একটি করে উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ।

আগে ব্যাট করে সাকিব (৫২) ও নাঈম শেখের (৫০) ফিফটিতে ৪৫ ওভারে ৭ উইকেট হারিয়ে ২২৩ রান তোলে মাহমুদউল্লাহ একাদশ। ইয়াসির আলি ২৪, মুশফিকুর রহিম ২৫, মোসাদ্দেক হোসেন ৩১ রান করেন।

সাইফউদ্দিন ও মেহেদী হাসান নেন দুটি করে উইকেট। একটি করে উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন ও নাসুম আহমেদ।

প্রস্তুতি ম্যাচ শেষ হতেই মূল স্কোয়াড ঘোষণা করে বিসিবি। নতুন তিন ক্রিকেটারকে নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে নামছে বাংলাদেশ।

মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ সিরিজের দল থেকে বাদ পড়েছেন আল-আমিন হোসেন ও নাঈম শেখ।  ফিরেছেন সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ। স্কোয়াডে রাখা হয়েছে মোট ১৮ জন ক্রিকেটারকে।
২০ ও ২২ জানুয়ারি মিরপুরে ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচ। ২৫ জানুয়ারি তৃতীয় ও শেষ ওয়ানডে চট্টগ্রামে। এই সিরিজ দিয়ে দীর্ঘ ১০ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে টিম টাইগার্স।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: প্রস্তুতি ম্যাচবিকেএসপিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পদত্যাগ করেছেন ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি

মে ১১, ২০২৬

তরুণ মুখের ঢল নিয়ে বাংলাদেশে দুই সিরিজের দল অস্ট্রেলিয়ার

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

আমরা একটি মানবিক রাষ্ট্র গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী

মে ১১, ২০২৬
ঘটনার পর এলাকাবাসী সন্দেহভাজন একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

পূর্ব শত্রুতার জেরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা, আটক ১

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের জবাব পুরোপুরি অগ্রহণযোগ্য: ট্রাম্প

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT