আন্তর্জাতিক

আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

বিশ্ববাজারে স্বর্ণের দাম আবারও বৃদ্ধি পেয়েছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে আবারও স্বর্ণের দামে ঊর্ধ্বগতি দেখা গেছে। মার্কিন ডলারের মূল্য দুর্বল হওয়ায় বুধবার (২৯ জুলাই) স্বর্ণের দাম সামান্য বেড়েছে।

সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গ্রিনিচ মান সময় সকাল ৬টা ৫৬ মিনিট পর্যন্ত স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্স ৪ হাজার ৪০ দশমিক ৬৩ ডলারে পৌঁছায়।

এদিকে, আগস্টে সরবরাহযোগ্য যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচার্সের দাম প্রায় অপরিবর্তিত থেকে প্রতি আউন্স ৪ হাজার ৩৮ দশমিক ৯০ ডলারে লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, বর্তমানে বিনিয়োগকারীদের নজর রয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদের হার-সংক্রান্ত সিদ্ধান্ত এবং মূল্যস্ফীতি ও ভবিষ্যৎ মুদ্রানীতির বিষয়ে ফেড চেয়ারম্যানের দিকনির্দেশনার ওপর।

প্রতিবেদনে বলা হয়েছে, ডলারের দুর্বলতা স্বর্ণের দামে ইতিবাচক প্রভাব ফেললেও, ফেডের সুদের হার-সংক্রান্ত সিদ্ধান্ত এবং ভবিষ্যৎ নীতির ইঙ্গিতই আগামী দিনে মূল্যবান এই ধাতুর দামের গতিপথ নির্ধারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বিষয়:আন্তর্জাতিক বাজার স্বর্ণের দাম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…