চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘প্রযত্নে…’, দিলারা জামানের একক অভিনয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৯ অপরাহ্ণ ০৮, মে ২০১৭
বিনোদন
A A
‘প্রযত্নে...’ স্বল্পদৈর্ঘ্য ছবিতে দিলারা জামান

‘প্রযত্নে...’ স্বল্পদৈর্ঘ্য ছবিতে দিলারা জামান

‘এতে জীবনের এক সংকটকে তুলে ধরা হয়েছে, যা আমাদের সমাজেরই চিত্র।’ বললেন সাদাত হোসাইন। একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র তৈরি করেছেন তিনি। নাম ‘প্রযত্নে…’। জানালেন, চলচ্চিত্রটি মা দিবসের জন্য তৈরি করেছেন। এর ট্যাগ লাইনে লেখা আছে ‘কিছু শব্দের গল্প, কিছু নৈঃশব্দ্যের’।

‘প্রযত্নে…’ চলচ্চিত্রে একক অভিনয় করেছেন দিলারা জামান। এটা তার দ্বিতীয় একক অভিনয়। এর আগে তিনি ‘মনপক্ষী’ নামে আরেকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। বললেন, ‘ওই ছবিতে আমাকে দালানের চিলেকোঠায় রেখে যায়। এখানে আমি একা একা থাকি। এক সময় একটা কাকের সঙ্গে আমার বন্ধুত্ব গড়ে ওঠে। কাকের সঙ্গে আমি কথা বলি। কাকটাকে খাবার দেই। একদিন আমি মারা যাই। কেউ জানতে পারে না। কাকটা ঠিকই এসে জানালার পাশে এসে বসে। কা কা করে।’

আজ সোমবার সন্ধ্যায় ‘প্রযত্নে…’ ছবি নিয়ে কথা হলো দিলারা জামানের সঙ্গে। বললেন, ‘ছবিটি ইউটিউবে দেখে আজ যুক্তরাষ্ট্রের ওকলাহোমা থেকে আমার ছোট মেয়ে ফোন করেছে। ওর খুব গোস্‌সা হয়েছে। বুঝেছি ও খুব কষ্ট পাচ্ছে। মা তো! কিন্তু আমি যে এ দেশে ছেড়ে কোথাও গিয়ে শান্তি পাই না। আর কেন যাব?’

‘প্রযত্নে…’ স্বল্পদৈর্ঘ্য ছবিতে দিলারা জামান

দিলারা জামান ‘প্রযত্নে…’ ছবিটির শুটিং করেছেন গত বছর বাংলা একাডেমির অমর একুশে গ্রন্থমেলার পরপরই। বললেন, ‘আমি তো ছবিটির কথা ভুলেই গিয়েছিলাম। আজ দুপুরে হঠাৎ​ ছেলেটা এসে হাজির। আমাকে নিয়ে গেল। ছবিটি দেখলাম। আমার তো খুব ভালো লেগেছে। ছোটগল্পে যেমন চমক থাকে, এখানেও ওরা তেমনটাই করেছে।’

আর মা দিবস নিয়ে বললেন, ‘বাঙালি মা প্রতিদিনই মা। কিন্তু আজ জীবনের বাস্তবতা আর জটিলতাগুলো বেড়েই চলেছে। পাশ্চাত্যে সংস্কৃতি ক্রমেই গ্রাস করেছে। তাই আজ এখানেও মায়ের জন্য আলাদা একটা দিন থাকতে হয়।’

‘প্রযত্নে…’ ছবিটির দৈর্ঘ্য ৯ মিনিট ৩৭ সেকেন্ড। প্রযোজনা করেছে বাংলা ঢোল। আজ সোমবার স্বল্পদৈর্ঘ্য এই চলচ্চিত্রটি ইউটিউবে অবমুক্ত করা হয়েছে।

Reneta

‘প্রযত্নে…’ ছবির লিংক :

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দিলারা জামান
শেয়ারTweetPin

সর্বশেষ

যবিপ্রবিতে আর্জেন্টিনা-মিশর ম্যাচ দেখার সময় মারামারি, সাংবাদিকদের ওপর হামলা

জুলাই ৮, ২০২৬

ইরাকে পৌঁছেছে খামেনির মরদেহ, নেওয়া হবে নাজাফ ও কারবালায়

জুলাই ৮, ২০২৬

‘ব্যবসার জন্যই ফিফা আর্জেন্টিনা ও মেসিকে রেখে দিতে চায় বিশ্বকাপে’

জুলাই ৮, ২০২৬

‘ম্যাচটা পাতানো ছিল, আর্জেন্টিনাকে আরেকটা বিশ্বকাপ জয়ের অভিনন্দন’

জুলাই ৮, ২০২৬

দক্ষিণ এশিয়ায় এফডিআই প্রবৃদ্ধিতে শীর্ষে বাংলাদেশ

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT