চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রীর উপলব্ধি নিয়ে কিছু কথা ও কানাডিয়ান প্রেক্ষাপট

শওগাত আলী সাগরশওগাত আলী সাগর
১০:২৩ অপরাহ্ণ ১১, অক্টোবর ২০১৫
মতামত
A A

বাংলাদেশের প্রাথমিক স্কুলে ভর্তির পদ্ধতির সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বিস্ময় প্রকাশ করে বলেছেন, ‘তারা যদি লেখাপড়া শিখে ছাপানো প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে স্কুলে ভর্তি হতে পারে তাহলে আর স্কুল কী শিখাবে? প্রাক প্রাথমিক বা প্রাথমিক তাদের কী শিখাবে?’

তিনি বলেছেন, ‘শিশুরা যে এলাকায় বসবাস করে, সে এলাকার স্কুলে ভর্তি হওয়া তাদের অধিকার। সরাসরি তাদের আগে ভর্তি করিয়ে নিতে হবে।’

প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ, জাতির গুরুত্বপূর্ণ একটি ইস্যু নিজে থেকে অনুধাবন করার জন্য। বাংলাদেশের মতো দেশগুলোর একটি বড় সমস্যা হচ্ছে, নতুন কোনো ভাবনা, কিংবা ইস্যু সরকার প্রধানের দৃষ্টিতে আনতে অনেক কাঠখড় পোড়াতে হয়। আমলাতান্ত্রিক বলয় নতুন কোনো ভাবনাই সরকার প্রধানের কাছে পৌঁছুতে দেয় না।

আবার সেগুলো পৌঁছুনো গেলেও সব সরকারের প্রধানই এগুলো হৃদয়ঙ্গম করার মতো মননশীলতার অধিকারী হন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই অতি গুরুত্বপূর্ণ ইস্যুটি প্রতি দৃষ্টি আকর্ষণ করে নিজের স্বতন্ত্রতার পরিচয় দিলেন।

কানাডার কথাই বলি। এখানে কোন শিশুটি কোন স্কুলে পড়বে- তা নির্ধারিত হয়-অভিভাবকের বাড়ীর ঠিকানা দেখে। শিশুটি যে ঠিকানায় বসবাস করবে তার নিকটবর্তী স্কুলেই তাকে ভর্তি হতে হবে। আমার ধারণা পশ্চিমের অন্যান্য দেশগুলোতেও এই ধরনের নিয়ম প্রচলিত আছে।

প্রাথমিক স্কুলে ভর্তি প্রক্রিয়াই শুধু নয়, প্রাথমিক শিক্ষা পদ্ধতি, শিক্ষার পাঠ্যক্রম- এগুলোর সবকিছুই ঢেলে সাজানো জরুরি হয়ে পড়েছে। বাচ্চাদের পিঠে ভারী স্কুল ব্যাগ চাপিয়ে দেওয়া নিয়ে মাঝে মধ্যেই সুধীজনের আহাজারি শুনতে পাই। কিন্তু এগুলো নিয়ে সুনির্দিষ্টভাবে কোনো ধরনের আলোচনা বা পর্যালোচনার কথা শোনা যায় না। স্বয়ং প্রধানমন্ত্রী যখন বিষয়টি নিয়ে কথা বলেছেন, এ নিয়ে কিছু পদক্ষেপের আশা আমরা করতে পারি বৈকি।

Reneta

প্রাথমিক শিক্ষা নিয়ে কোনো টাস্কফোর্স বা বিশেষজ্ঞ কমিটি গঠনের প্রস্তাব আমি তুলবো না। এগুলো আসলে কোনো কাজ দেয় না। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে পশ্চিমা কয়েকটি দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা, পাঠ্যক্রমের তথ্য সংগ্রহের উদ্যোগ নেওয়া যেতে পারে। আমার ধারণা, বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাঙালিরা স্ব-উদ্যোগে যারা যে দেশে বসবাস করেন, সেই দেশের শিক্ষা পদ্ধতির বিবরণ পাঠাতে দ্বিধা করবেন না। সেগুলো সমন্বয় করে- বাংলাদেশের আর্থ সামাজিক পরিস্থিতির বাস্তবতায় সুনির্দিষ্ট একটি কর্মপরিকল্পনা তৈরি করা সম্ভব।

বাংলাদেশের শিশুদের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার মমত্ববোধ বাস্তবতা পাক, শেখ হাসিনার উপলব্দিকে ঘিরেই দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার সংস্কারের কাজ শুরু হোক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রীপ্রধানমন্ত্রী শেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

জন্মদিনে প্রিয়জনের শুভেচ্ছায় আবেগাপ্লুত পূর্ণিমা

জুলাই ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি

কানাডার বন্যাকবলিতদের জন্য ৫০০ ডলার অগ্রিম সহায়তা ঘোষণা

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

পাঁচ জেলার নদীর পানি বিপদসীমার ওপরে, নতুন এলাকায় বন্যার শঙ্কা

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের প্রথম জানাজা অনুষ্ঠিত

জুলাই ১২, ২০২৬

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ: বৃত্তি পেল ৭৯ হাজারের বেশি শিক্ষার্থী

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT