চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রী এরপর গুপ্ত হত্যাকারীদের সংসদে আনবেন: জাপা

সোমা ইসলামসোমা ইসলাম
১:১২ অপরাহ্ণ ১৪, জুন ২০১৬
বাংলাদেশ
A A

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার ষড়যন্ত্রকারী জাসদকে সরকার তথ্যমন্ত্রী করেছে আর আগামীতে গুপ্ত হত্যাকারীদের সংসদে এনে বসাবেন বলে সংসদে মন্তব্য করেছে জাতীয় পার্টি। আগামী নির্বাচন শেখ হাসিনাবিহীন করার বক্তব্য দেয়ার অপরাধে খালেদা জিয়াকে গ্রেফতার করে তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেবার দাবি জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য শেখ সেলিম।

সংসদের চলতি বাজেট অধিবেশনে বাজেট বক্তব্য ছাড়া পয়েন্ট অব অর্ডারে সংসদ সদস্যদের কিছু বলার সুযোগ খুব কম থাকে। তবে অধিবেশন শুরুর কিছু পরই জাতীয় পার্টির সংসদ সদস্য কাজী ফিরোজ রশিদ ফ্লোর চাইলে পয়েন্ট অব অর্ডারের সুযোগ নেই বলে জানান, ডেপুটি স্পীকার ফজলে রাব্বী মিয়া। তারপরও কয়েক মিনিট কথা বলেন জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ।

তিনি অভিযোগ করেন, জাতীয় পার্টির কোন সদস্যকে বিটিভি দেখায় না।

এসময় ডেপুটি স্পিকারকে উদ্দেশ করে ফিরোজ রশীদ বলেন, ‘টেলিভিশনে আপনাকে এবং সরকারি দলকে বেশি দেখায়। কারণ হলো, তথ্যমন্ত্রী জাসদ। আমরা ছাত্রলীগ করতাম। একসঙ্গে মুক্তিযুদ্ধ করেছি, এক বিছানা থেকে উঠে এসে উনি আমাদের বিরুদ্ধে অস্ত্র ধরেছেন। গুণে গুণে আমাদের ২০ লাখ লোককে হত্যা করল। সেদিন গণবাহিনী গঠন করে বেছে বেছে আওয়ামী লীগের নেতা-কর্মীদের হত্যা না করলে দেশের দুর্দিন হতো না। বঙ্গবন্ধুর মতো এত বড় জাতীয় নেতাকে আমরা হারাতাম না। সে জন্য জাতি আজ পর্যন্ত ভুগছে।’

বঙ্গবন্ধুর হত্যাকারীকে তথ্যমন্ত্রী বানানো হয়েছে ভবিষ্যতে গুপ্ত হত্যাকারীদের সংসদে আনবেন বলে প্রধানমন্ত্রীর সমালোচনা করে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তো নীলকণ্ঠ। বিষ খেয়ে হজম করতে পারেন। উনি সমস্ত বিষ খেয়ে হজম করে…জাসদ আজ সংসদে আছে। আমার মনে হয়, ভবিষ্যতে…এখন যারা গুপ্তহত্যা করছে তাদেরও উনি সংসদে নিয়ে আসবেন।’

সোমবার জাসদ বিষয়ে দেওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের বক্তব্য যথার্থ বলেও মন্তব্য করেন ফিরোজ রশীদ।

Reneta

তিনি বলেন, ‘সৈয়দ আশরাফ যথার্থ বলেছেন। এই ইনু সাহেবরা জাসদ করে…সংসদে ঢুকে এসব করছে।’ তবে তার এসব বক্তব্য এক্সপাঞ্জ করে দেন ডেপুটি স্পীকার।

পরে বাজেটের ওপর বক্তব্য রাখেন শেখ সেলিম। সে সময় তিনি আওয়ামী লীগ ধ্বংসে পাকিস্তানের নীল নকশা বাস্তবায়নে জিয়াউর রহমান ও বেগম খালদা জিয়ার সমালোচনা করেন। দেশে কোন আইএস এবং আল-কায়েদাসহ কোনো জাঙ্গ নেই উল্লেখ করে আমেরিকাকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলাতে সর্তক করেন।

এর আগে সংসদ সদস্যদের কণ্ঠ ভোটে নেভি অ্যামেনমেন্ট বিল পাশ হয় সংসদে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় পার্টিতথ্যমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

মৎস্য খাতের ভবিষ্যৎ কৌশল নিয়ে মিশরে ‘অ্যাকোয়াকন’ সম্মেলন

জুলাই ১১, ২০২৬
চট্টগ্রামে বন্যা: বন্ধ রয়েছে অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ

চট্টগ্রামে বন্যা: বন্ধ রয়েছে অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ

জুলাই ১১, ২০২৬
বিশ্ববাজারে লেবু রপ্তানিতে সরকারি উদ্যোগের দাবি লেবু জাহিদের

বিশ্ববাজারে লেবু রপ্তানিতে সরকারি উদ্যোগের দাবি লেবু জাহিদের

জুলাই ১১, ২০২৬
People with limited incomes are under pressure due to the rising prices of daily necessities

নিত্যপণ্যের বাড়তি দামে চাপে সীমিত আয়ের মানুষ

জুলাই ১১, ২০২৬

কক্সবাজারে পানিবন্দী দেড় লাখ মানুষ, এখনও বন্ধ সেন্টমার্টিন-টেকনাফ নৌ চলাচল

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT