চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En
Special Offer Banner

প্রধানমন্ত্রী আবারও বাকশাল নিয়ে আসার কথা ভাবছেন: মির্জা ফখরুল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১২ অপরাহ্ণ ২৮, মার্চ ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন: প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে দেশে আবারও একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল নিয়ে আসার কথা ভাবছেন। যা জনগণ মেনে নেবে না।

জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বৃহস্পতিবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সভার আয়োজন করে কৃষক শ্রমিক জনতা লীগ।

বিশেষ অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন: আমাদের রাষ্ট্র ক্ষমতা যিনি (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) দখল করে বসে আছেন জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে, এটা খুব ভালোভাবে উপলব্ধি করতে পেরেছেন যে তিনি আর কোনোদিন কোনো নির্বাচনে জয়লাভ করতে পারবেন না। সেজন্য আবার ওই একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল নিয়ে আসার কথা ভাবছেন। এটা নিঃসন্দেহ এ দেশের জনগণের জন্য একটা আতংকের সংবাদ। এদেশের মানুষ কখনো একদলীয় শাসন মেনে নেবে না। এদেশের মানুষ কখনই এক ব্যক্তির শাসন মেনে নেবে না। দেশের মানুষ সব সময় প্রতিবাদ করেছেন, বিজয় ছিনিয়ে এনেছে।

Banglabid

তিনি আরও বলেন: আমাদের দুর্ভাগা যে খালেদা জিয়া সবচেয়ে বেশি গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন তিনি আজ কারাগারে। শুধু তাই নয় তিনি অসুস্থ। তার চিকিৎসার ব্যবস্থাও করা হচ্ছে না।

খালেদা জিয়া গণতন্ত্রের প্রতীক জানিয়ে বিএনপির সাবেক এই প্রতিমন্ত্রী বলেন: আসুন আমরা সবার আগে খালেদা জিয়ার মুক্তিকে ত্বরান্বিত করি, তিনি গণতন্ত্রের প্রতীক। তিনি গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, লড়াই করেছেন। এখনও তিনি যে কারাভোগ করছেন সেটাও তার গণতান্ত্রিক সংগ্রাম। আসুন আজকের এই দিনে আমরা ঐক্যবদ্ধ হই, ঐক্যকে প্রসারিত করি। জনগণের বিজয় ছিনিয়ে নিয়ে আসি।

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন, গণফোরামের সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন, জে এস ডির সভাপতি আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মোহসিন মন্টু, নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী প্রমুখ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রী শেখ হাসিনাবিএনপি মহাসচিবমির্জা ফখরুল ইসলাম আলমগীর
শেয়ারTweetPin

সর্বশেষ

টেকনাফের পাহাড়ি এলাকায় অভিযানে সাদ্দাম গ্রুপের সদস্য গ্রেপ্তার

আগস্ট ১১, ২০২৬
ছবি: ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ (সংগৃহীত)।

রাষ্ট্রপতি নির্বাচন: থাকবে তিনটি ব্যালট বাক্স

আগস্ট ১১, ২০২৬

বিয়ে করলেন সোহানা সাবা, পাত্র কে?

আগস্ট ১১, ২০২৬

গাঙ্গুলি দম্পতিকে হত্যার হুমকি, তদন্তে কলকাতা পুলিশ

আগস্ট ১১, ২০২৬
ছবি: সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ।

সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল–আসাদের মৃত্যুদণ্ড

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT