আন্তর্জাতিক

সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল–আসাদের মৃত্যুদণ্ড

সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল–আসাদের ছবি, আলোচনায়. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ।

মানবতাবিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ এবং পূর্বপরিকল্পিত হত্যার দায়ে সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিয়েছেন দামেস্কের একটি ফৌজদারি আদালত।

মঙ্গলবার (১১ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

২০২৪ সালের ডিসেম্বর মাসে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তিনি রাশিয়ার রাজধানী মস্কোতে অবস্থান করায় আদালত তার অনুপস্থিতিতেই এই সাজা প্রদান করে।

সিরিয়ার গৃহযুদ্ধের সময় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার ভাইকেও মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

উল্লেখ্য, ২০২৪ সালের ডিসেম্বরে ইসলামপন্থী নেতৃত্বাধীন বাহিনী দামেস্কের দিকে এগিয়ে আসতে থাকলে সাবেক এই শাসক তার পরিবারসহ সিরিয়া থেকে মস্কোতে পালিয়ে যান।

বিষয়:বাশার আল-আসাদ মানবতাবিরোধী অপরাধ মৃত্যুদণ্ড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…