চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পৃথিবীর সেরা ঘ্রাণ

মাহবুব রেজামাহবুব রেজা
১:১৯ অপরাহ্ন ২০, জুন ২০১৯
শিল্প সাহিত্য
A A

ছোটবেলায় চটের বস্তায় ভরে গম ভাঙাতে যেতাম গম ভাঙানোর দোকানে। দোকানটা ছিল আজিমপুর ছাপরা মসজিদের সামনে, লাল মিয়ার বিরিয়ানির দোকানের পাশে।

দোকানের সামনে কিছুটা ফাঁকা জায়গা, সেখানে মালিক লোকটা একটা পাটি বিছিয়ে বসে থাকত।  লোকটা ছিল অবাঙালি।  দেখতে বেশ লম্বা আর ফর্সা।  তার মাথায় সব সময় থাকত খন্দকার মোশতাক টাইপের টুপি।  কথা বলত টেনে টেনে। লোকটা যখন ওরকম অদ্ভুত উচ্চারণে টেনে টেনে কথা বলত আমি তখন তার দিকে কিছুটা অবাক হয়েই তাকিয়ে থাকতাম।  তবে লোকটার হাসির মধ্যে একরকমের সারল্য ছিল।

আমরা যারা গম নিয়ে লোকটার দোকানে যেতাম সে তার কর্মচারী দিয়ে প্রথমে গমের বস্তা মেপে নিত তারপর একটা স্লিপে বস্তা বহনকারীর নাম, গমের পরিমাণ আর দাম লিখে আমাদের হাতে ধরিয়ে দিত।

লোকটার গম ভাঙানোর মেশিন ভেতরের যে ঘরে ছিল সেই ঘরে ঢুকলেই মনে হতো আমি যেন কোনো প্রাগৈতিহাসিক আমলের অন্ধকার কুঠুরির ভেতর এসে পড়েছি! ঘরটা অন্ধকার, টিমটিম করে বাতি জ্বললেও দিনের আলোতে সেই বাতির আলো ঘরের পুরো অন্ধকার গিলে খেয়ে উঠতে পারত না।

ফলে দিনের বেলাতেও ঘরের ভেতর এক ধরণের থমথমে ভয় কিলবিল করত।
গম ভাঙানোর সময় প্রাগৈতিহাসিক আলো-অন্ধকারে মেতে থাকা মেশিন ঘরে আমার নাকে পৃথিবীর সেরা ঘ্রাণ এসে হুমড়ি খেয়ে পড়ত।
কতকাল আগের কথা!
সেই ঘ্রাণ এখনো আমাকে স্মৃতির অতলে ডুবিয়ে রাখে…

Jui  Banner Campaign
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশের নির্বাচনের পর ভারতের বিপক্ষে খেলতে চাইবে পাকিস্তান: চেতন শর্মা

ফেব্রুয়ারি ৬, ২০২৬

বিশ্বকাপের আগেরদিন বড় ধাক্কা অস্ট্রেলিয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: নির্বাচনী প্রচারণারয় দিনাজপুর–৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

দিনাজপুরে উঠান বৈঠক, পথসভা ও গণসংযোগ করছেন ডা. জাহিদ হোসেন

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

যমুনার সামনে থেকে আন্দোলনকারীদের সরিয়ে দিয়েছে পুলিশ

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্য পররাষ্ট্র দপ্তরের সতর্কবার্তা: নির্বাচনের সময় ভ্রমণ এড়াতে পরামর্শ

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT