চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যমুনার সামনে থেকে আন্দোলনকারীদের সরিয়ে দিয়েছে পুলিশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৫ অপরাহ্ণ ০৬, ফেব্রুয়ারি ২০২৬
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নবম পে স্কেল ঘোষণার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেওয়া সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সরিয়ে দিয়েছে পুলিশ। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দফায় দফায় লাঠিচার্জ, জলকামান, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করা হয়।

শুক্রবার দুপুর ১টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে আন্দোলনকারীরা যমুনার এলাকা ছেড়ে শাহবাগের দিকে সরে যান। এ সময় ঘটনাস্থল থেকে কয়েকজন আন্দোলনকারীকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর শাহবাগে জড়ো হন আন্দোলনরত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। বেলা ১১টার দিকে তারা যমুনার উদ্দেশে মিছিল নিয়ে রওনা দেন। শাহবাগ মোড়ে পৌঁছালে সেখানে পুলিশের প্রথম বাধার মুখে পড়েন তারা। তখন লাঠিচার্জ না হলেও জলকামান ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করা হয়।

পুলিশি বাধা উপেক্ষা করে আন্দোলনকারীরা হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় হয়ে যমুনার সামনে পৌঁছান এবং সড়কে বসে স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অতিরিক্ত পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়।

পুলিশ প্রথমে শান্তিপূর্ণভাবে সরে যাওয়ার অনুরোধ জানালেও আন্দোলনকারীরা তা মানেননি। পরে পুলিশ জলকামান, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে অভিযান শুরু করে। এতে আন্দোলনকারীরা রমনা পার্কের ভেতরে ঢুকে পড়েন। সেখানে প্রায় এক ঘণ্টা ধরে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

দুপুরের দিকে পরিস্থিতি আরও উত্তপ্ত হলে পুলিশের অভিযানে কয়েকজন আন্দোলনকারী আহত হন বলে জানা গেছে। শেষ পর্যন্ত আন্দোলনকারীরা যমুনা এলাকা পুরোপুরি ত্যাগ করতে বাধ্য হন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আন্দোলনকারীনবম পে-স্কেলযমুনাসরিয়ে দিয়েছে পুলিশ
শেয়ারTweetPin

সর্বশেষ

ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

জুলাই ২৯, ২০২৬
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

জুলাই ২৯, ২০২৬
বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

জুলাই ২৯, ২০২৬
পদযাত্রায় হামলার প্রতিবাদে সারা দেশে এনসিপির বিক্ষোভ

পদযাত্রায় হামলার প্রতিবাদে সারাদেশে এনসিপির বিক্ষোভ

জুলাই ২৯, ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে মাইলস্টোন ট্র্যাজেডিতে বোন হারানো তাহসিনের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে মাইলস্টোন ট্র্যাজেডিতে বোন হারানো তাহসিনের সাক্ষাৎ

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT