চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের কথা স্বীকার করেছে ‘বিএনপি সমর্থক’ ওয়াসিম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৩ অপরাহ্ণ ১০, জানুয়ারি ২০১৯
অপরাধ
A A

গত ১৪ নভেম্বর রাজধানীর পল্টনে বিএনপির কার্যালের সামনে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের কথা স্বীকার করেছে মো. ওয়াসিম (২৮)। তিনি বিএনপির সমর্থক। তবে দলে তার কোন পদ আছে কিনা যাচাই করছে পুলিশ।

পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির বড় কোনো নেতা জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

এর আগে বুধবার দিবাগ রাতে রাজধানীর পল্লবী মুসলিম ক্যাম্প থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান ডিবির অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন।

তিনি বলেন, গত ১৪ নভেম্বর পল্টনে বিএনপি কার্যলয়ের সামনে গাড়ি ভাঙচুর ও পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ৯০ জনকে আসামী করে পল্টন থানায় তিনটি মামলা হয়। তদন্তকালে পুলিশ ঘটনাস্থলের আশপাশের এলাকা হতে ভিডিও ফুটেজ সংগ্রহ করে। ভিডিও ফুটেজ যাচাই-বাছাই সহ প্রকাশ্য-গোপনে তদন্ত করে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগকারীকে শনাক্ত করে আগেই মোট ১৩ জনকে গ্রেপ্তার করা হয়।

সর্বশেষ গত রাতে পল্লবী থানা পুলিশ মুসলিম বিহারী ক্যাম্প হতে ওয়াসিমকে গ্রেপ্তার করে।

Reneta

ডিবির এ কর্মকর্তা আরো বলেন, ঘটনার পর বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছিল আওয়ামী লীগের নেতা কর্মীরা হেলমেট পরে গাড়ি ভাঙচুর করেছে। কিন্তু পুলিশ বিষয়টি তদন্ত করেছে, সেখানে বিএনপির সম্পৃক্ততা পাওয়া গেছে৷

এ ঘটনায় বিএনপির বড় কোনো নেতার সংশ্লিষ্টতা বা হুকুমদাতা হিসেবে নিশ্চিত হওয়া গেছে কিনা জানতে চাইলে তিনি বলেন, হামলার ঘটনাটি এখনও তদন্তাধীন রয়েছে। তবে বিএনপির বড় কোনো নেতা জড়িত রযেছে কিনা, সেটি খতিয়ে দেখা হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিএনপিলিড নিউজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নেপালে ঋতুকালীন কুঁড়েঘরে সন্তানসহ মায়ের মৃত্যু

পরবর্তী

এমপি’র পিএস থেকে প্রতারক চক্রের প্রধান

পরবর্তী

এমপি’র পিএস থেকে প্রতারক চক্রের প্রধান

শুক্রবার শহীদ মিনারে সৈয়দ আশরাফের স্মরণসভা

সর্বশেষ

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT