চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমপি’র পিএস থেকে প্রতারক চক্রের প্রধান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৬ অপরাহ্ণ ১০, জানুয়ারি ২০১৯
অপরাধ
A A

পাঁচ বছর আগে জামালপুর এলাকার এক সংসদ সদস্যের পিএস হিসেবে কর্মরত ছিলেন খন্দকার মো. ফারুক ওরফে ওমর মবিন (৫২)। এরপর তিনি গড়ে তোলেন এক প্রতারক চক্র।

সবসময় দামী পোশাক পড়ে চড়তেন বিলাসবহুল গাড়িতে। ক্লায়েন্টদের টার্গেট করে প্রতারণার চুক্তি করতেন নামি-দামি অভিজাত হোটেলে।

নিজেকে কখনো কাস্টমস কমিশনার কিংবা বাংলাদেশ ব্যাংকের ঊর্দ্ধতন কর্মকর্তা পরিচয় দিয়ে চলাফেরা করা ফারুকের সঙ্গে সবসময় থাকতো দুইজন পিএস।

কাস্টমস হাউজের জব্দকৃত স্বর্ণের বার নিলামের মাধ্যমে দেয়ার কথা বলে বিভিন্ন সময় কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন প্রতারক ফারুক।

বুধবার রাতে রাজধানীর রমনা থানাধীন বেইলি রোডের নবাবী ভোজ রেস্টুরেন্টের সামনে থেকে প্রতারক ফারুকসহ তার পিএস মোহাম্মদ ইলিয়াস ওরফে নুর ইসলাম সরকার (৩৮) ও সাইফুল ইসলামকে (৩০) আটক করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

এসময় তাদের কাছ থেকে ওমর মবিন নামের কাস্টমস সহকারী কমিশনারের ১৮টি ভিজিটিং কার্ড, ৪টি  ব্যাংকের চেকের পাতা, ৭টি মোবাইল ও ১৩টি বিভিন্ন অপারেটর সিম কার্ড উদ্ধার করা হয়েছে।

Reneta

বৃহস্পতিবার সিআইডি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিআইডির সিরিয়াস এন্ড হোমিসাইডাল স্কোয়াডের বিশেষ পুলিশ সুপার (এসএসপি) সৈয়দা জান্নাত আরা।

তিনি বলেন, প্রতারক চক্রের সদস্যরা কাস্টমস হাউজের জব্দকৃত স্বর্ণের বার নিলামের মাধ্যমে দেয়ার কথা বলে বিভিন্ন মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে বলে আমরা জানতে পেরেছি। ফারুক নিজেকে কাস্টমস কমিশনার বলে পরিচয় দিতেন আর তার দুই সহযোগী ইলিয়াস ও সাইফুল কমিশনারের পিএস হিসেবে পরিচয় দিতেন।

‘বিভিন্ন মানুষকে টার্গেট করে প্রথমে পিএসদের পাঠাতেন ফারুক। দরকষাকষি করে কাস্টমস হাউজের জব্দকৃত সোনার বার নিলামে দেয়ার কথা বলে কোটি কোটি টাকা হাতিয়ে নেন তিনি।

ইতোমধ্যে কয়েকজন ভুক্তভোগী পাওয়া গেছে। যাদের কাছ থেকে বিভিন্ন অংকের টাকা নিয়েছে এই চক্রটি। মৃণাল নামে এক ভুক্তভোগীর কাছ থেকে ২৪ লাখ টাকা হাতিয়ে নিয়েছে তারা। যিনি সিআইডি কার্যালয়ে এসে প্রতারক ফারুককে সনাক্ত করেছেন।’

ফারুককে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে সিআইডির এ কর্মকর্তা বলেন, গত ৫ বছর আগে জামালপুরের এক এমপির পিএস হিসেবে কাজ করতেন তিনি। সেখান থেকে চাকরি ছাড়ার পর প্রতারনার মাধ্যমে মানুষের কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নিয়েছে।

আসামীর কাছ থেকে ৪০ কোটি টাকার ব্ল্যাংক চেক পাওয়া গেছে বলেও জানান তিনি।

ফারুক কোন এমপির পিএস ছিলেন জানতে চাইলে তিনি বলেন, তদন্তের স্বার্থে ওই এমপির নাম বলা যাচ্ছে না। আমরা এ বিষয়টি যাচাই করে দেখছি। এই চক্রের আরও সদস্য রয়েছে, তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

চক্রের কর্মকাণ্ড সম্পর্কে তিনি বলেন, ফারুক কাস্টমস কর্মকর্তা পরিচয় দিয়ে ভুক্তভোগীদের বলতেন, স্বর্ণের বার আমরা জব্দ করেছি, আমরা সব পারি। আমাদের অনেক ক্ষমতা। ভুক্তভোগীদের নিজের ভিজিটিং কার্ডও দিতেন, সেখানে কাস্টমস কমিশনার ওমর মবিন নাম ব্যবহার করতেন।

আটকদের বিরুদ্ধে ইতোমধ্যে রমনা থানায় একটি মামলা (নং-১৮) দায়ের করা হয়েছে বলেও জানান সিআইডির এ কর্মকর্তা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমপিপ্রতারকপ্রতারক চক্রসিআইডিসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT