বাংলাদেশ

শুক্রবার শহীদ মিনারে সৈয়দ আশরাফের স্মরণসভা

শুক্রবার শহীদ মিনারে সৈয়দ আশরাফের স্মরণসভা

আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে শুক্রবার বিকেল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এক স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

ওই অনুষ্ঠানে গান-কবিতা ছাড়াও কথামালায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার সংগ্রামে অকুতোভয় বীরসেনানী সৈয়দ আশরাফকে স্মরণ করবেন বিশিষ্ট রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।

এতে সভাপতিত্ব করবেন সম্মিলিত সাংস্কৃতিক জোট-এর সভাপতি গোলাম কুদ্দুছ।

গত ৩ জানুয়ারি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সৈয়দ আশরাফ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘ দিন ধরে ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।

তিনি এক কন্যা এবং বহু রাজনৈতিক সহকর্মী, আত্মীয়-স্বজন, গুণগ্রাহী এবং নেতা-কর্মী রেখে গেছেন।

ঢাকা, কিশোরগঞ্জ ও ময়মনসিংহে নামাজে জানাজা শেষে সৈয়দ আশরাফুল ইসলামকে রাজধানীর বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়।

বিষয়:আওয়ামী লীগ কেন্দ্রীয় শহীদ মিনার সম্মিলিত সাংস্কৃতিক জোট সৈয়দ আশরাফ সৈয়দ আশরাফুল ইসলাম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…