চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিতা

যাযাবর মিন্টু যাযাবর মিন্টু
৬:৪২ অপরাহ্ণ ১৭, মার্চ ২০১৯
শিল্প সাহিত্য
A A

আজ সকালে ঘুম ভাঙলো
ফুলের মিষ্টি সুবাসে,
সকালটা আজ মনে হলো
একেবারে অন্যরকম।
বাতাসে পেলাম আনন্দের বার্তা
ঝরাপাতার মর্মর ধ্বনিতে বাজল ভালোবাসার সুর।
পাখির মিষ্টি কণ্ঠ শোনাল সুপ্রভাত।
কারণ খুঁজতে গিয়ে স্পষ্ট হলো
পিতা, আজ আপনার জন্মদিন।

পিতা,
সবুজ শ্যামল বাংলার একটি গ্রাম টুঙ্গিপাড়ায়
আপনি জন্মেছিলেন বলেই আজ আমরা স্বাধীন।
অনেক বাধা অতিক্রম করে
অনেক সংগ্রামে জয়ী হয়ে
আপনিই বুকে এঁকে নিয়েছিলেন
পঞ্চান্ন হাজার পাঁচশত আটানব্বই বর্গমাইলের মানচিত্র
অন্তরে ভরে নিয়েছিলেন সাড়ে সাত কোটি বাঙালির ভালোবাসা।
আর তাই, আপনার দৃঢ় উচ্চারণ ছিল
বাঙালি কখনও মাথা নিচু করে থাকবে না
বাঙালি কখনও পরাধীন থাকতে পারে না।

আপনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছেন
ভয়কে করেছেন তুচ্ছ,
লোভ লালসা আপনাকে বিন্দুমাত্র লক্ষ্যচ্যুত করতে পারেনি।
বরং জেল জুলুম অত্যাচারের ভয় বাধা সংকটে বন্ধুর মতো,
পিতার মতো আপনিই জাতির প্রেরণা যুগিয়েছেন।

Banglabid

উনিশ‘শ একাত্তর সালের সাতই মার্চ রেসকোর্স ময়দানে
আপনিই তো জাতিকে শোনালেন মুক্তির গান
বজ্রকন্ঠে উচ্চারণ করলেন
‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম,
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’

আপনার সেদিনের মুক্তির গানে
স্বাধীনতার গোলাপ ফুটেছিল
মুক্তিকামী মানুষের সশস্ত্র প্রতিরোধের মুখে
খান সেনারা পিছু হটে পিণ্ডি ছুটেছিল
আপনার সুযোগ্য নেতৃত্বেই
দু শত চৌদ্দ বছর পর আমরা পেলাম স্বাধীনতা
পেলাম মুক্তির স্বাদ
বুক ভরে মুক্ত বায়ু সেবনের অধিকার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রেসকোর্স ময়দান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ২ যুবক নিহত

আগস্ট ১২, ২০২৬

আব্দুল্লাহর ৬ রানের আক্ষেপ, পাভেজের ৫ উইকেট, জয় বাংলাদেশের

আগস্ট ১২, ২০২৬

কামিন্স এভাবে বলার পর অস্ট্রেলিয়ায় বাংলাদেশের ম্যাচ বাড়বে?

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ইউরোপীয় দেশগুলোকে হুমকি দিলেন পুতিন, মূলে রয়েছে যে ঘটনা

আগস্ট ১২, ২০২৬

আর্জেন্টিনার বিশ্বকাপ দলের গোলরক্ষককে নিলো ম্যানসিটি, কয় বছরের চুক্তি?

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT