চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিএসজিতেই থাকছেন এমবাপে?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৯ অপরাহ্ণ ০৪, এপ্রিল ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

গ্রীষ্মের দলবদলে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেবেন এমবাপে, এমন খবর বেশ পুরনো। রোববার লরিয়েন্টের বিপক্ষে জয়ের রাতে বিশ্বকাপজয়ী ফরোয়ার্ডের মন্তব্য চিন্তায়ই ফেলতে পারে লস ব্লাঙ্কোসদের। দলবদলের ব্যাপারে এখনও সিদ্ধান্ত নেননি, এমনই জানিয়েছেন ফ্রেঞ্চম্যান।

একই কথা আবার সুসংবাদ পিএসজির জন্য। প্যারিসের ক্লাবে থেকে যাওয়ার সম্ভাবনা এখনও রয়েছে বলে জানিয়েছেন এমবাপে।

‘এখনও অনেক বিষয় নিয়ে ভাবতে হবে। নতুন অনেক বিষয়ও যুক্ত হচ্ছে এই তালিকায়। আগেই জানিয়েছি, এটা কোনো সহজ সিদ্ধান্ত নয়। কাছের মানুষদের পরামর্শ নিয়ে সেরা সিদ্ধান্তটি নেয়ারই চেষ্টা করছি।’

‘উপযুক্ত সিদ্ধান্তটি নিতে আমার একটু সময় লাগবে। সিদ্ধান্ত নিয়ে ফেললে অবশ্যই জানিয়ে দিতাম। যদি প্রশ্ন করেন পিএসজিতে থাকার সম্ভাবনা আছে কিনা, বলব অবশ্যই আছে।’

রোববার প্যারিসের পার্ক ডে প্রিন্সেস স্টেডিয়ামের ম্যাচে আলো ছড়িয়েছেন এমবাপে। নিজে করেছেন জোড়া গোল। করিয়েছেন আরও ৩ গোল। এমবাপের অ্যাসিস্টে গোলখরা কাটিয়ে কাঙ্ক্ষিত সাফল্যের দেখা পেয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি।

দীর্ঘদিন ছন্দে না থাকা নেইমারও এমবাপের সহায়তায় করেছেন জোড়া গোল। জোড়া গোলের দেখা পেয়েছেন তিনি নিজেও। তিন তারকার ত্রিমুখী আক্রমণে ঘরের মাঠে লরিয়েন্টকে বিধ্বস্ত করেছে পিএসজি। ৫-১ গোলের বিরাট জয়ে ৬৮ পয়েন্ট নিয়ে লিগে শীর্ষস্থান আরও পাকাপোক্ত করল ক্লাবটি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমবাপেপিএসজিমেসিরিয়াললিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সবার অনুপ্রেরণার উৎস শারীরিক প্রতিবন্ধী ইউএনও আব্দুল করিম

পরবর্তী

৫৩-এ অলআউট হয়ে ২২০ রানের হার

পরবর্তী

৫৩-এ অলআউট হয়ে ২২০ রানের হার

মহাসড়কে নয়, অন্য সড়কে চলবে ইজিবাইক

সর্বশেষ

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT