চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সবার অনুপ্রেরণার উৎস শারীরিক প্রতিবন্ধী ইউএনও আব্দুল করিম

এটিএম সামসুজ্জোহা এটিএম সামসুজ্জোহা
২:৪৮ অপরাহ্ণ ০৪, এপ্রিল ২০২২
- সেমি লিড, জনপদ, ঠাকুরগাঁও
A A

এক সময় অন্যের সাহায্য নিয়ে পথ চলা আব্দুল করিম  এখন একটি উপজেলার ইউএনও হিসেবে দায়িত্ব পালন করছেন। হয়ে উঠেছেন অনুপ্রেরণার উৎস।

ঠাকুরগাঁয়ের হরিপুর উপজেলার নির্বাহী অফিসার আব্দুল করিম। বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাশিমপুর গ্রামে।

ছোট বেলায় পোলিও রোগে আক্রান্ত হয়ে এক পায়ের সমস্যা হওয়ায় হাঁটা চলা করতে পারতেন না। মা এবং ভাই-বোনের কোলে চড়েই স্কুলে যেতেন, মোকাবিলা করেছেন নানা প্রতিকুলতা। তারপরও থেমে থাকেন নি। পরিবারসহ সবার সহযোগীতায় কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা শেষ করে কাশিমপুর এ.কে ফজলুল হক উচ্চ বিদ্যালয় থেকে প্রথম বিভাগে এসএসসি পাশ করেন তিনি।

পরে রাজশাহী নিউ গর্ভমেন্ট কলেজ থেকে এইচএসসি শেষ করে রাজশাহী কলেজ থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন।

এরপর প্রথমে কিছুদিন সরকারি মাধ্যমিক স্কুলে শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে পরে ৩১তম বিসিএসে প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হন। ২০১৩ সালে লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ে যোগদান করেন। প্রতিবন্ধকতা আর চ্যালেঞ্জ মোকাবিলা করে সমাজের বোঝা না হয়ে সম্পদ হতে কঠোর পরিশ্রম করেছেন। বিভিন্ন জেলায় ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনারের পর উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২০ সালের শুরুর দিকে যোগদান করেন হরিপুরে।

Reneta

চ্যানেল আইয়ের সাথে আলাপকালে আব্দুল করিম  বলেন, ছোট বেলা থেকেই আমার ইচ্ছা ছিল বড় কিছু করার। সব সময় অনেক চ্যালেঞ্জ এর মুখোমুখি হতে হয়েছে, তবে আমি এসব চ্যালেঞ্জ মোকাবেলা করেছি পরিস্থিতি অনুসারে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাও করেছি যেন শারীরিকভাবে ফিট থাকা যায়।

যারা শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে কটু কথা বলে থাকে তাদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের দেশ এগিয়েছে কিন্তু কিছু মানুষ এখনও মানসিকভাবে এগোতে পারেনি। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে সমাজের দৃষ্টিভঙ্গির পরিবর্তনে উদ্যোগ নেওয়ার ফলে বর্তমানে অনেক মেধাবী শারীরিক প্রতিবন্ধীরা ভালো অবস্থানে আছেন। এজন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

স্থানীয়রা জানান, বর্তমান ইউএনও শারীরিক প্রতিবন্ধী হলেও দাপ্তরিক কাজে কর্মে তাকে কখনই প্রতিবন্ধী মনে হয় না। তবে তার আছে যথেষ্ট মানবিক গুনাবলি।

প্রতিবন্ধীদের অবহেলা না করে সহযোগীতার হাত বাড়িয়ে দিলে তারাও সমাজের জন্য ভুমিকা রাখতে পারে এমন উদাহরণের দৃষ্টান্ত আব্দুল করিম।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঠাকুরগাঁও
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আরকে হাউসে রণবীর-আলিয়ার বিয়ে, চাচা জানেন না কিছুই!

পরবর্তী

পিএসজিতেই থাকছেন এমবাপে?

পরবর্তী

পিএসজিতেই থাকছেন এমবাপে?

৫৩-এ অলআউট হয়ে ২২০ রানের হার

সর্বশেষ

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT