চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫৩-এ অলআউট হয়ে ২২০ রানের হার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৮ অপরাহ্ণ ০৪, এপ্রিল ২০২২
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

ডারবান টেস্ট স্মরণীয় হয়ে থাকার মতো অনেককিছুই ছিল। কিন্তু শেষটা এতটাই বাজে হল যে, এই ম্যাচের কথা ভুলে যেতে চাইবেন অনেকেই। দ্বিতীয় ইনিংসে পঞ্চাশ পেরিয়ে অলআউট হয়ে গেছে বাংলাদেশ। জয়ের আশা নিয়ে খেলতে নেমে হার ২২০ রানের বিশাল ব্যবধানে।

৭ উইকেট হাতে নিয়ে কিংসমিডে ব্যাটিং শুরু করা বাংলাদেশ পঞ্চম দিনের সকালে এক ঘণ্টাও টিকে থাকতে পারেনি। ১৯ ওভারে ৫৩ রানে শেষ হয় ইনিংস। বাংলাদেশের লক্ষ্য ছিল ২৭৪ রান।

১১ রানে ৩ উইকেট হারিয়ে চতুর্থ দিন শেষ করে মুমিনুল হকের দল। আগের দিনের পড়ন্ত বিকেলের মতো সকালেও পড়ে টপাটপ উইকেট।

বাংলাদেশের ইনিংসে দুজন দুই অঙ্ক ছুঁয়েছেন। নাজমুল হোসেন শান্ত ২৬ ও তাসকিন আহমেদ করেন ১৪ রান। সাদমান ইসলাম, মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ রানের খাতাই খুলতে পারেননি।

বাঁহাতি স্পিনার কেভশ মহারাজ একাই নিয়েছেন ৭ উইকেট। ৪১ টেস্টে ৫ উইকেটের স্বাদ পেলেন তিনি অষ্টমবার। প্রথম ইনিংসে ৪ উইকেট নেয়া শিমন হার্মের এবার নিয়েছেন ৩টি। দুই স্পিনার মিলেই বাংলাদেশকে গুটিয়ে দিলেন ৫৩ রানে।

টেস্টে বাংলাদেশের এটি দ্বিতীয় সর্বনিম্ন ইনিংস। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪৩ রানে অলআউট হওয়া বাংলাদেশের সর্বনিম্ন।

Reneta

প্রথম ইনিংসে সাউথ আফ্রিকা করে ৩৬৭। জবাবে বাংলাদেশ মাহমুদুল হাসান জয়ের অসাধারণ ১৩৭ রানে ২৯৮ তোলে। প্রোটিয়াদের দ্বিতীয় ইনিংস শেষ হয় ২০৪ রানে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জয়তাসকিনমহারাজমুমিনুললিড স্পোর্টসশান্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গ কেন ভারতের অন্য রাজ্যগুলো থেকে আলাদা, নির্বাচন নিয়ে নানা কথা

এপ্রিল ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের ওপর নজরদারি নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস

এপ্রিল ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি সবচেয়ে বেশি: বাণিজ্য মন্ত্রী

এপ্রিল ২০, ২০২৬

ইরানের পতাকাবাহী কার্গো জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্র

এপ্রিল ২০, ২০২৬

সব দিন সবার জন্য ভালো যায় না: নাহিদ রানা

এপ্রিল ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT