চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানকে চিন্তায় রাখছে পাঁচ বছরের খরাও

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৩ অপরাহ্ণ ২৬, মে ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

কার্ডিফের সোফিয়া গার্ডেনে নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে রোববার পাকিস্তানের প্রতিপক্ষ ইনফর্ম বাংলাদেশ। সাম্প্রতিক ফর্মের সঙ্গে টাইগারদের বিপক্ষে পাকিস্তানিদের চিন্তায় রাখছে পাঁচ বছরের খরাও। ২০১৪’র পর বাংলাদেশের বিপক্ষে জিততে পারেনি ‘গ্রিন আর্মিরা’।

বিশ্বকাপের আগে পাকিস্তান দলের পারফরম্যান্স অত্যন্ত খারাপ। সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড- সব দলের বিরুদ্ধেই সিরিজ হেরেছে তারা। এরমধ্যে, অস্ট্রেলিয়ার বিপক্ষে ০-৫, ইংল্যান্ডের বিরুদ্ধে ০-৪তে।

বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৩ উইকেটে হেরেছে পাকিস্তান। রোববার তাদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ বাংলাদেশ। মূলপর্বের আগে এটাই শেষ প্রস্তুতি ম্যাচ পাকিস্তানের। কিন্তু নিজেদের ফিরে পাওয়ার ম্যাচে সরফরাজ আহমেদের দল সামনে পাচ্ছে কদিন আগেই ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজ জেতা আত্মবিশ্বাসী বাংলাদেশকে।

Banglabid

বাংলাদেশের সঙ্গে মোট লড়াইতে ৩১-৫ ব্যবধানে এগিয়ে থাকলেও গত পাঁচ বছর খরার মধ্যে আছে পাকিস্তান। ৫০ ওভারের ম্যাচে ২০১৪’র মার্চের পর টাইগারদের বিপক্ষে জয়ের দেখা পায়নি তারা। সবশেষ চার ম্যাচে লাল-সবুজের প্রতিনিধিদের কাছে হেরেছে ওয়াসিম-ওয়াকারের উত্তরসূরিরা।

সবসময়ই পাকিস্তানের বড় শক্তি বোলিং। সেই বোলিংই এখন তাদের বড় চিন্তার কারণ। সবশেষ আফগানদের বিপক্ষে ম্যাচেও একমাত্র ওয়াহাব রিয়াজ ছাড়া ইতিবাচক ইঙ্গিত নেই অন্য কারো কাছ থেকে।

ইংল্যান্ডের বিপক্ষে টানা তিন ম্যাচে তিনশ ছাড়া স্কোর গড়লেও আফগানিস্তানের বিপক্ষে বাবর আজম ও শোয়েব মালিক ছাড়া ব্যর্থ অন্যরা। সেঞ্চুরি তোলা বাবর করেন ১১২ এবং মালিকের ব্যাট থেকে আসে ৪৪ রান।

Reneta

অন্যদিকে, পাকিস্তানের ঠিক উল্টো অবস্থায় বাংলাদেশ। টপফর্মে আছেন টাইগারদের টপঅর্ডারের তিন তারকা ব্যাটসম্যান সৌম্য সরকার, তামিম ইকবাল ও মুশফিুকর রহিম। এদের সঙ্গে আছেন অভিজ্ঞতায় ভরপুর ও বিশ্বের একনম্বর ওয়ানডে অলরাউন্ডার সাকিব আল হাসান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ-২০১৯লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

লিটন ফিরছেন? শান্ত বললেন…

আগস্ট ১২, ২০২৬

আত্মবিশ্বাসী কথাই শোনালেন শান্ত, কয়দিন খেলতে চান সেটাও জানালেন

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী

আগস্ট ১২, ২০২৬
(এই বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য: সিদ্ধান্ত নয়, প্রয়োজন জনস্বার্থের

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত।

দেড় ঘন্টা বন্ধ থাকার পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT