চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আত্মবিশ্বাসী কথাই শোনালেন শান্ত, কয়দিন খেলতে চান সেটাও জানালেন

ডারউইন টেস্ট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪২ অপরাহ্ণ ১২, আগস্ট ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ সামনে রেখে একমাত্র প্রস্তুতি ম্যাচ ভালো যায়নি বাংলাদেশের। ৫৪ রানে অলআউট হয়ে ইনিংস ও ৩৮ রানে ক্রিকেট অস্ট্রেলিয়া একদাশের বিপক্ষে হেরে যায় টিম টাইগার্স। প্রস্তুতি ম্যাচে ভরাডুবি হলেও প্রথম ম্যাচ নিয়ে বেশ আত্মবিশ্বাসী নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ অধিনায়ক জানালেন, ম্যাচ পঞ্চম দিনে নিতে চান।

বৃহস্পতিবার ডারউইনে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় গড়াবে প্রথম টেস্ট। আগেরদিন সংবাদ সম্মেলনে শান্ত শোনালেন আত্মবিশ্বাসের কথা।

‘আমরা আত্মবিশ্বাসী ভালো ক্রিকেট খেলব। ব্যাটিং ইউনিট হিসেবে অনেক চ্যালেঞ্জ থাকবে, আমরা অনেক অনুশীলন করার চেষ্টা করছি। মনে করি নতুন বলের বিপক্ষে চ্যালেঞ্জ আরও বড় হবে। আশা করি সবাই স্বাভাবিক খেলা খেলবে, রান করার চেষ্টা করবে। একটি সেরা বোলিং আক্রমণের বিপক্ষে নামছি। কতটা ধারাবাহিকতা এবং মনোযোগ ধরে রাখতে পারি, সেটা গুরুত্বপূর্ণ। আমাদের দীর্ঘসময় ধরে ব্যাট করার চেষ্টা করতে হবে।’

Banglabid

পঞ্চম দিন পর্যন্ত খেলতে চান শান্ত। বললেন, ‘আমরা পঞ্চম দিন পর্যন্ত খেলতে চাই, সেশন ধরে ধরে এগোতে চাই। খেলা পঞ্চম দিন পর্যন্ত নিয়ে যেতে পারব কিনা, তা নিয়ে আলোচনা সবসময়ই থাকবে। খেলোয়াড় হিসেবে খেলা পঞ্চম দিন পর্যন্ত নিয়ে যেতে চাই।’

চলতি বছরের মার্চ থেকে ঘরের মাঠে বেশ ভালো সময় কাটিয়েছে বাংলাদেশ। বিশেষ করে গত জুনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জয়, ম্যাচগুলোয় বাংলাদেশের স্বাভাবিকের চেয়ে দ্রুতগতির পিচে খেলা হয়েছিল। যা শান্তদের আত্মবিশ্বাসের অন্যতম অনুপ্রেরণা।

অধিনায়ক বলেছেন, ‘জুনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় আমাদের অনেক আত্মবিশ্বাস জুগিয়েছে। এই প্রথম আমরা কোন সিরিজে তাদের হারিয়েছি। ভালো উইকেটে খেলেছি, তাই এটি আমাদের আরও কিছুটা আত্মবিশ্বাস দিয়েছে।’

Reneta

টেস্টে বাংলাদেশের সাম্প্রতিক উত্থানের দিকেও ইঙ্গিত করেছেন শান্ত। মে মাসে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ২-০ ব্যবধানে জয় টাইগারদের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে চতুর্থ স্থানে তুলে এনেছে। শান্তর মতে সেটিও আত্মবিশ্বাসের কারণ।

‘গত দুই-তিন বছরের দিকে তাকান, আমরা টেস্ট ক্রিকেটে ভালো করছি। দল হিসেবে উন্নতি করেছি। গত পর্বে সপ্তম হয়েছিলাম, কিন্তু এখন চতুর্থ স্থানে আছি।’

বোলিং ইউনিট ভালো করলেও ব্যাটিং নিয়ে কিছুটা উদ্বেগ রয়েছে শান্তর। অধিনায়কের মতে, ব্যাটিংয়ে উন্নতি করতে পারলে ভবিষ্যতে দুর্দান্ত দল হয়ে উঠবে বাংলাদেশ।

‘আমাদের সূচিতে এখনও আটটি টেস্ট বাকি আছে। মনে হয়, দল হিসেবে ধীরে ধীরে নিজেদের খেলার উন্নতি করছি। বোলিং ইউনিট হিসেবে দারুণ করছি। যদি ব্যাটিংয়ে আরেকটু উন্নতি করতে পারি, ভবিষ্যতে একটি দুর্দান্ত দল হয়ে উঠব।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াকামিন্সটেস্টডারউইনবাংলাদেশলিড স্পোর্টসশান্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

সরকারের অব্যবস্থাপনা ও অদূরদর্শিতার কারণে গ্যাস–বিদ্যুতের সংকট চরমে: জামায়াত

আগস্ট ১৩, ২০২৬
ধর্ষণ

প্রতিবেশী চাচা কর্তৃক ৭ বছরের শিশু ধর্ষিত, হাসপাতালে ভর্তি

আগস্ট ১৩, ২০২৬

তরুণদের সুযোগ না দেয়ায় নির্বাচকদের কাঠগড়ায় তুললেন পন্টিং

আগস্ট ১৩, ২০২৬

নেটফ্লিক্সে এই সপ্তাহের সেরা ১০, কোনগুলো রাখবেন ওয়াচলিস্টে?

আগস্ট ১৩, ২০২৬

গভীর রাতে টিলা কেটে মাটি বিক্রি, সিলেটে পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ৩

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT