চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরীক্ষার সময় মোবাইলভিত্তিক লেনদেনে কড়া নজরদারি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২৯ অপরাহ্ণ ২৩, জানুয়ারি ২০২০
- লিড নিউজ, অর্থনীতি
A A
ব্যাংক হিসাব খোলা

এখন থেকে সব ধরনের পাবলিক পরীক্ষা চলাকালীন সময়ে মোবাইলভিত্তিক লেনদেনে মনিটরিং জোরদার করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

যেসব একাউন্টে ২শ’ থেকে ২ হাজার টাকার ঘন ঘন লেনদেন সংঘটিত হবে সেগুলোর তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম্স ডিপার্টমেন্ট থকে প্রকাশিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নির্দেশনা দেওয়া হয়।

বাংলাদেশে সেবা দেয়া সব মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ও ই-ওয়ালেট সার্ভিস প্রোভাইডারদের কাছে পাঠানো ওই প্রজ্ঞাপনে বলা হয়: শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে অনুষ্ঠিতব্য সব পাবলিক পরীক্ষা (যেমন: জেএসসি, জেডিসি, এসএসসি, দাখিল, এইচএসসি, আলীম, ভোকেশনাল, ডিপ্লোমা এবং সমমানের পরীক্ষা) চলাকালীন (পরীক্ষা শুরুর এক সপ্তাহ আগে থেকে পরীক্ষা শেষ হওয়ার দিন পর্যন্ত) মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রোভাইডারসমূহ কর্তৃক প্রদত্ত মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস এবং পেমেন্ট সার্ভিসেস প্রোভাইডারসমূহ (পিএসপি) কর্তৃক প্রদত্ত ই-ওয়ালেট সার্ভিস এর মাধ্যমে সংঘটিত ছোট অংকের (২শ’ থেকে ২ হাজার টাকা মূল্যমানের) পৌনঃপুনিক লেনদেন মনিটরিং জোরদারকরণ এবং সন্দেহজনক লেনদেনের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার জন্য আপনাদের নির্দেশনা দেয়া হলো।

এই নির্দেশনার বিষয়ে নিজ নিজ ডিস্ট্রিবিউটর বা সুপার এজেন্ট, এজেন্ট এবং গ্রাহকগণকে সম্যকভাবে অবহিতকরণ এবং নির্দেশনার আলোকে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্যও পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন: অর্থমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ অনেক সময় একই একাউন্টে পরীক্ষার প্রশ্নপত্র বিক্রির ছোট ছোট অংকের টাকা জমা হয়। অসাধু চক্রের এই অপকৌশল বন্ধে এমন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ ব্যাংকমোবাইল ব্যাংকিং
শেয়ারTweetPin

সর্বশেষ

আমিরের বিয়ে নিয়ে সালমানের রসিকতা!

জুলাই ৬, ২০২৬

নির্বাচন নিয়ে রোজিনা-পলির অভিযোগ, যা বললেন শিবা শানু

জুলাই ৬, ২০২৬

ব্রাজিলের মতো খেলা জিম্বাবুয়ের বিপক্ষে কুরাসাওয়ের মতো হার বাংলাদেশের

জুলাই ৬, ২০২৬
ডিবির অভিযানে গ্রেপ্তার 'হানিট্র‍্যাপ' এর একটি চক্র

ডিবির অভিযানে গ্রেপ্তার ‘হানিট্র‍্যাপ’ চক্র

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্বকাপে ব্রাজিলের হারে কুষ্টিয়ায় নিজেকে শেষ করে দিলেন সমর্থক

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT