চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পঞ্চপাণ্ডবের’ চারজনই ছিলেন, সাকিবকে মনে পড়েছে মাশরাফীর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৩ অপরাহ্ণ ০৭, মার্চ ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

ম্যাচ শেষ হতেই সতীর্থরা ঘিরে ধরলেন। দৌড়ে এসে সবার আগে জড়িয়ে ধরলেন সাইফউদ্দিন। পরে একে একে সবাই। দলের সবার পর জিম্বাবুইয়ান ক্রিকেটারদের সঙ্গে সবে মাশরাফীর হাত মেলানো শেষ, হঠাৎ তাকে কাঁধে তুলে নিলেন তামিম। পাশে মুশফিক, রিয়াদ। যেন একটা সুখী পরিবারের শেষ ছবি! সেই ছবিতে সবই ছিল, সঙ্গে একটি অপূর্ণতাও। চারপাণ্ডবের সবাই যখন শ্রদ্ধামাল্য দিতে ব্যস্ত বিদায়ী অধিনায়ককে, দৃশ্যে রইলেন না সাকিব। মাশরাফী যাকে মিস করার কথা বলেই দিলেন।

অধিনায়ক হিসেবে মাশরাফীর শেষ ম্যাচকে স্মরণীয় করে রাখতে সবরকম চেষ্টাই করেছেন সতীর্থরা। বড় উপহার ১২৩ রানের বিশাল এক জয়, যা অধিনায়ক হিসেবে ম্যাশের ৫০তম জয়ের মাইলফলক। আগে জিম্বাবুয়ে বোলারদের ছাতু বানিয়ে জোড়া সেঞ্চুরি এসেছে তামিম ও লিটনের ব্যাটে। ম্যাচ শেষে তামিমের কাঁধে চেপে দর্শকদের কাছ থেকে বিদায় নিয়েছেন ক্যাপ্টেন ফ্যান্টাসটিক। কিছুক্ষণ বাদে সবাই ‘মাশরাফী ২’ জার্সি পরে চমকে দেন প্রিয় অধিনায়ককে। উপহারে ছিল দলের সবার স্বাক্ষরিত জাতীয় দলের একটি জার্সি।

সতীর্থদের থেকে এমন আবেগঘন অভিনন্দন আর শুভেচ্ছা-শুভ কামনা যে মন ছুঁয়েছে মাশরাফীর, সেটা তার কথা বলার সময়ই টের পাওয়া গেছে। সতীর্থদের ভালোবাসার প্রতিদান দিতে গিয়ে বলেছেন, ‘এটা দারুণ সম্মানের। আমার ছেলেরা ছিল অসাধারণ। তারা দলের জন্য সমস্ত কিছুই দিয়েছে। তাদেরকে আমার ধন্যবাদ।’

Banglabid

এরপরই এলো সেই অপূর্ণতার বিষয়টি। দলের সবাই যখন আশেপাশে, বিশেষ একজনকে তখনও খুব মনে পড়ল মাশরাফীর। তিনি দীর্ঘ ক্যারিয়ারের নানা চড়াই-উতরাইয়ের সঙ্গী সাকিব আল হাসান। নিষেধাজ্ঞার কারণে বাইরে থাকা এ অলরাউন্ডার সিলেটের মাঠে থাকলে যে শেষ দৃশ্যটা আরও পূর্ণতা পেত সেটাই যেন মনে করিয়ে দিলেন ম্যাশ।

‘সাকিবকে ধন্যবাদ। সে থাকলে দৃশ্যটা অন্যরকম হতে পারতো, এরপরও সবাইকে ধন্যবাদ!’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাশরাফী বিন মোর্ত্তজালিড স্পোর্টসসাকিব আল হাসান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: বিবিসি

রেকর্ড ৪ কোটি ডলারে বৈদ্যুতিক গাড়ি বিক্রি, কী সুবিধা আর ক্রেতা কে

আগস্ট ১৭, ২০২৬

মার্কিন সেনা হত্যা বা ধরলে ৩০ হাজার ডলার পুরস্কার!

আগস্ট ১৭, ২০২৬

পশ্চিমবঙ্গে হোটেলে ঘুমের মধ্যে আগুন, প্রাণ গেল ৬ জনের

আগস্ট ১৭, ২০২৬

২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ

আগস্ট ১৭, ২০২৬

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন সিনেটরের তোপের মুখে ট্রাম্প

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT