চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৯ পূর্বাহ্ণ ১৭, আগস্ট ২০২৬
- টপ লিড নিউজ, ধর্ম ও জীবন
A A

নতুন বছর শুরু হতে এখনো প্রায় চার মাস বাকি। এরই মধ্যে ২০২৭ সালের ক্যালেন্ডার ঘিরে আগ্রহ বাড়ছে ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে। বিশেষ করে পবিত্র রমজান কবে শুরু হতে পারে এবং ঈদুল ফিতর কোন দিনে পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে, তা নিয়ে চলছে হিসাব-নিকাশ।

জ্যোতির্বিজ্ঞানীদের গাণিতিক হিসাবের ভিত্তিতে ১৪৪৮ হিজরি সনের পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে জর্ডান নিউজ। তবে রমজান ও ঈদের তারিখ চাঁদ দেখার ওপর নির্ভরশীল হওয়ায় চূড়ান্ত তারিখে একদিন এদিক-সেদিক হতে পারে।

মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের হিজরি ক্যালেন্ডারের ওয়েবসাইট অনুযায়ী, ১৪৪৮ হিজরির রমজান মাস ২০২৭ সালের প্রথম তৃতীয়াংশের মধ্যে পড়বে। সম্ভাব্য হিসাব অনুযায়ী, আগামী বছরের ৮ ফেব্রুয়ারি, সোমবার থেকে পবিত্র রমজান শুরু হতে পারে।

Banglabid

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৭ সালের রমজানের নতুন চাঁদ দেখা যাবে ৬ ফেব্রুয়ারি, শনিবার। দিনটি ১৪৪৮ হিজরি সনের শাবান মাসের ২৯ তারিখ। হিসাব অনুযায়ী, শাবান মাস ৩০ দিন পূর্ণ হয়ে ৭ ফেব্রুয়ারি, রোববার শেষ হতে পারে। এরপর ৮ ফেব্রুয়ারি থেকে রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে ২০২৭ সালের ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখও জানিয়েছে জর্ডান নিউজ। প্রতিবেদনে বলা হয়েছে, ১৪৪৮ হিজরি সনের রমজান মাস ২৯ দিনের হতে পারে। সে হিসাবে ৮ মার্চ, সোমবার রমজান মাস শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। পরদিন ৯ মার্চ, মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতরের প্রথম দিন হতে পারে।

তবে এসব তারিখ এখনো সম্ভাব্য হিসাব। চাঁদ দেখার ওপর নির্ভর করে রমজান শুরু ও ঈদুল ফিতরের তারিখ চূড়ান্ত হবে। ফলে বাস্তবে ঘোষিত তারিখে একদিনের পার্থক্য হতে পারে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদুল ফিতরজ্যোতির্বিজ্ঞানীরমজান ও ঈদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন সিনেটরের তোপের মুখে ট্রাম্প

পরবর্তী

পশ্চিমবঙ্গে হোটেলে ঘুমের মধ্যে আগুন, প্রাণ গেল ৬ জনের

পরবর্তী

পশ্চিমবঙ্গে হোটেলে ঘুমের মধ্যে আগুন, প্রাণ গেল ৬ জনের

ছবি: সংগৃহীত।

বিদ্যুতের খুঁটি পড়ার গুজবে ভারতে মন্দিরে হুড়োহুড়ি, নিহত ৭

সর্বশেষ

ছবি: অধ্যাপক মোবাশ্বের মোনেম।(সংগৃহীত)।

পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম

আগস্ট ১৮, ২০২৬

মহাসড়কে আইন ভাঙলেই ধরা এআই ক্যামেরায়, স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্বোধন

আগস্ট ১৮, ২০২৬

আর্জেন্টিনার শিরোপার হ্যাটট্রিক, ফাইনালে ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

স্ট্রোকের চিকিৎসায় গিয়ে মূত্রথলিতে মিলল ৩.১ কেজির পাথর!

আগস্ট ১৮, ২০২৬
ফেনী জেলার মানচিত্র ও চ্যানেল আই অনলাইন লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

মাকে ফোনে না পেয়ে ঢাকা থেকে ছুটে এল ছেলে, ঘরে মিলল মরদেহ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT