চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচন কমিশন তো আর নিরাপত্তা পরিষদ না

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৩ অপরাহ্ণ ১৬, অক্টোবর ২০১৮
রাজনীতি
A A

নোট অব ডিসেন্ট দিয়ে দেড় মাসের মধ্যে একজন নির্বাচন কমিশনারের দ্বিতীয়বারের মতো কমিশনের বৈঠক বর্জনের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এতে আস্থার সঙ্কট হওয়ার কোন কারণ নেই।

তিনি বলেছেন:  এটি তার (মাহবুব তালুকদারের) অধিকার, কোন বিষয়ে একমত না হলে তিনি এটি করতেই পারেন। এতে নির্বাচন কমিশনের ওপর আস্থা সঙ্কট তৈরি হওয়ার কোন সুযোগ নেই। তাছাড়া নির্বাচন কমিশন তো জাতিসংঘের নিরাপত্তা পরিষদ নয় যে সকলের একমত হতে হবে।

মঙ্গলবার সকালে বনানীতে বিআরটিএ’র নবনির্মিত ভবনের কাজের অগ্রগতি পরিদর্শনে গিয়ে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী বিভিন্ন বিষয়ে কথা বলেন।

দেড় মাস আগে ইভিএম ইস্যুতে সভা বর্জনের পর সোমবার নির্বাচন কমিশনের সভায় বেশ কিছু বিষয়ে একমত হতে না পারা এবং কথা বলার স্বাধীনতা না পাওয়ার অভিযোগে ‘নোট অব ডিসেন্ট’ দিয়ে সভা বর্জন করেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের কাছে প্রশ্ন ছিলো: নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের এমন বর্জনে কমিশনের ওপর আস্থার সংকট তৈরি হলো কি না? পাশাপাশি নির্বাচন কমিশন পুনর্গঠনে বিএনপির দাবি যৌক্তিক প্রমাণ হলো কিনা?

ওবায়দুল কাদের বলেন: মহামান্য রাষ্ট্রপতি যখন সার্চ কমিশন গঠনের মধ্য দিয়ে নির্বাচন কমিশন পুনর্গঠন করেন, তখন মাহবুব তালুকদার বিএনপি’র পছন্দে কমিশন এসেছিলেন। আমি শুধু এটুকু মনে করিয়ে দিতে চাই।

Reneta

নির্বাচন কমিশনকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ না ভাবার পরামর্শ দিয়ে তিনি বলেন: নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের সকলে একমত না হলে কোন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে না। একটি নির্বাচন কমিশন নিরাপত্তা পরিষদ নয়। মেজরিটি একমত হলেই যে কোন সিদ্ধান্ত নিতে পারবে।

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের সভা বর্জনকে গণতন্ত্র চর্চার অংশ বলেই মানছেন কাদের।

তিনি বলছেন: এটা গণতন্ত্র, একজনের ভিন্নমত প্রকাশ করার অধিকার আছে। কাজেই একজনের ভিন্নমতের কারণে নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবির কোন যৌক্তিকতা নেই বলে দাবি করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের সভা বর্জন নির্বাচন কমিশনের কাজের জন্য কোনো বাধা নয় বলেও মন্তব্য করেন তিনি।

নোট অব ডিসেন্টে কী লিখেছেন মাহবুব তালুকদার
মাহবুব তালুকদার সভা বর্জনের আগে নোট অব ডিসেন্টে লিখেছেন: নির্বাচন কমিশন কোনভাবেই আমার অধিকার খর্ব করতে পারে না, বাক স্বাধীনতা ও ভাব প্রকাশের স্বাধীনতা আমার সংবিধানপ্রদত্ত মৌলিক অধিকার।

‘এমতাবস্থায় আমি নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে নোট অব ডিসেন্ট প্রদান করছি এবং প্রতিবাদ স্বরূপ কমিশন সভা বর্জন করছি।’

মাহবুব তালুকদারের নোট অব ডিসেন্ট
মাহবুব তালুকদারের নোট অব ডিসেন্ট

তিনি বলেন: কমিশন সভায় তাকে বক্তব্য উপস্থাপন করতে না দেওয়ার বিষয়ে কমিশনারদের ‘অভিন্ন অবস্থান’ তাকে ‘বিস্মিত ও মর্মাহত’ করেছে।

সেসময় তিনি জাতীয় নির্বাচনে সেনা মোতায়েন, অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত সহ পাঁচদফা সুপারিশ করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওবায়দুল কাদেরনির্বাচন কমিশননোট অব ডিসেন্টসেমি লিড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জেরুজালেমকে স্বীকৃতি দিতে চায় অস্ট্রেলিয়াও

পরবর্তী

যখন পুজোর সময় থাকত খিদের সঙ্গে লড়াই

পরবর্তী
শুভ মহাশিবরাত্রি উপলক্ষে প্যান্ডেল ও প্রতিমা সাজানো হয়েছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

যখন পুজোর সময় থাকত খিদের সঙ্গে লড়াই

মহাসপ্তমী

ভক্তদের প্রার্থনা: অপশক্তির বিনাস করে দেবী দুর্গা শুভশক্তির সূচনা করবেন

সর্বশেষ

অনশন ভাঙতে তিন শর্ত দিলেন সোনম ওয়াংচুক

জুলাই ২০, ২০২৬

ইরানের হামলায় ইরাকে মার্কিন সেনা নিহত

জুলাই ২০, ২০২৬

স্পেনের নতুন ইতিহাস

জুলাই ২০, ২০২৬

ডিসেম্বরে সরে দাঁড়ানোর আভাস দিলেন স্কালোনি

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্র্যাক ইউনিভার্সিটিতে হাম প্রতিরোধে টিকাদান ও গবেষণা সেমিনার

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT