চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাসিরনগরে হামলা: মন্ত্রী ছায়েদুল হকের পক্ষে মিছিল, প্রতিবাদ সভা

৫:৩০ অপরাহ্ণ ১৫, নভেম্বর ২০১৬
বাংলাদেশ, ব্রাহ্মণবাড়িয়া
A A

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ঘটনায় স্থানীয় সংসদ সদস্য ও মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হকের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যাচারের অভিযোগ এনে তার বিরুদ্ধে প্রতিবাদে মিছিল ও প্রতিবাদ সভা হয়েছে।

মঙ্গলবার দুপুরে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গনে ‘সর্বস্তরের জনগণ’ লেখা ব্যানারসহ এ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সম্প্রতি নাসিরনগরে হিন্দুদের বাড়িঘর ও মন্দিরে হামলা-ভাংচুরের ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে মন্ত্রী ছায়েদুল হকের সম্পৃক্ততার কথা অাসে। পাশাপাশি হিন্দু সম্প্রদায়কে কটূক্তির অভিযোগও ওঠে তার বিরুদ্ধে।

তবে এসব অভিযোগ অস্বীকার করে স্থানীয় এ সাংসদ বলেন, তার বিরুদ্ধে সাম্প্রদায়িক উসকানির অভিযোগ প্রমাণ করতে পারলে তিনি মন্ত্রিত্ব ছেড়ে দেবেন।

প্রতিবাদ সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা: রাফি উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার, পূজা উদযাপন কমিটির সভাপতি কাজল জ্যোতি দত্তসহ স্থানীয় নেতৃবৃন্দ।

উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ সহ সভায় সকাল থেকে উপজেলার ১৩টি ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক লোক মিছিল নিয়ে সমাবেশে অংশ নেয়।

Reneta

সভায় ব্যক্তারা বলেন, ঢাকায় একটি কুচক্রি মহল মন্ত্রী ছায়েদুল হকের বিরুদ্ধে মিথ্যা, অপপ্রচার ও কুৎসা রটিয়ে তার ভাব মুর্তি ক্ষুন্ন করছে। তারা এঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান।

২৮ অক্টোবর নাসিরনগরের হরিপুর ইউনিয়নের হরিণবেড় গ্রামের রসরাজ দাস (২৭) নামে এক যুবকের ফেসবুকে পোস্টে ইসলাম ধর্ম অবমাননার অভিযোগ এনে তাকে পুলিশে সোপর্দ করা হয়। তবে তিনি এ অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, তার ফেসবুক অাইডি নকল করে অন্য কেউ এই কাজ করেছে।

ওই ঘটনার একদিন পর এর প্রতিবাদে আহলে সুন্নাত ওয়াল জামায়াত ও খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামায়াত নামের দুটি সংগঠন সমাবেশ করে। সেই সমাবেশ চলাকালে সদরের হিন্দুপাড়াগুলোতে ব্যাপক হামলা ও লুটপাট চালানো হয়। হামলাকারীরা বেশ কয়েকটি মন্দিরে প্রতীমাও ভাঙচুর করে।

এরপর ৪ নভেম্বর রাতে একইভাবে ৫টি ঘর ও ১টি মন্দিরে আগুন দেয়ার ঘটনা ঘটে।

এসব ঘটনায় একটি মন্দিরের পুরোহিত বাদী হয়ে আড়াইহাজার জনকে আসামী করে দুটি মামলা করেন। পাশাপাশি পুলিশ বাদী হয়ে তিনশ ব্যক্তিকে আসামী করে আরো দুটি মামলা দায়ের করে।

এ ছাড়া ঘটনাতদন্তে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন থেকে পৃথক দুটি ও পুলিশ সদর দপ্তর থেকে একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। পুলিশ এখন পর্যন্ত অর্ধশতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: নাসিরনগর হামলাব্রাক্ষ্মবাড়িয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

স্লিপে ক্যাচ মিসের কারণে আক্ষেপ সালাউদ্দিনের

মে ৯, ২০২৬

আরও ৫০-৬০ রান করলে ভালো অবস্থানে থাকতাম: সালাউদ্দিন

মে ৯, ২০২৬

রিয়ালের অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিয়ে যা বললেন বার্সা কোচ

মে ৯, ২০২৬

‘সবার কাছে শুধু আমার মেয়ের জন্য দোয়া চাই’

মে ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

মা দিবসে ফুডপ্যান্ডার বিশেষ ছাড়

মে ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT