চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারায়ণগঞ্জে ৭ খুনের এক মামলা জজ কোর্টে প্রেরণ

রুমন রেজারুমন রেজা
২:২০ পূর্বাহ্ণ ০৯, নভেম্বর ২০১৫
অন্যান্য, আদালত
A A

নারায়ণগঞ্জে ৭ খুনের ঘটনায় দুটি মামলার মধ্যে আইনজীবী চন্দন সরকার ও তার ড্রাইভার ইব্রাহিম হত্যা মামলাটি বিচার প্রক্রিয়া শুরু করার জন্য জজকোর্টে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত। এবং নিহত কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলামের নারাজির আবেদন খারিজ করে দিয়েছে আদালত।

একই সঙ্গে নিয়মিত হাজিরা শেষে র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ২২ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আশিক ইমাম।

মামলার বাদী পক্ষের আইনজীবী এডভোকেট সাখাওয়াত হোসেন জানান, আইনজীবী চন্দন সরকার ও তার গাড়ির চালক ইব্রাহিম হত্যা মামলায় মামলার তদন্তকারী কর্মকর্তা যে অভিযোগপত্র দাখিল করেছেন তা নিয়ে মামলার বাদীর কোনো অভিযোগ না থাকায় বিচার প্রক্রিয়া শুরু করতে অভিযোগ গঠনের জন্য বিচারক মামলাটি জজ কোর্টে পাঠিয়েছেন।

নারায়ণগঞ্জে ৭ খুনের ঘটনায় দায়েরকৃত দুটি মামলার একটির চার্জশিটের বিরুদ্ধে নিহত কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলামের নারাজির আবেদন খারিজ করে দিয়েছে আদালত।

একই সঙ্গে প্যানেল মেয়র নজরুল ইসলামসহ ৫ জন হত্যার অপর মামলাটির পরবর্তী শুনানির দিন আগামী ৩০ নভেম্বর ধার্য করা হয়েছে। সোমবার সকালে নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আশিক ইমাম এই আদেশ দেন। এ সময় নিয়মিত হাজিরা শেষে র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ২২ জনকে আদালত পুনরায় কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এদিকে র‌্যাবের সাবেক সিও তারেক সাঈদ মোহাম্মদের পক্ষে তার আইনজীবী জামিনের আবেদন করলে মামলাটি ট্রায়ালে থাকার কারণে আদালত তা গ্রহণ না করে নাকচ করে দেন।

মামলার বাদীপক্ষের আইনজীবী সাখাওয়াত হোসেন খান জানান, সেলিনা ইসলাম বিউটির দায়ের করা মামলার এজাহারভুক্ত ৫ আসামীকে অভিযোগপত্র থেকে অব্যাহতি দেয়ায় বাদী আদালতে নারাজী আবেদন করেন। জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত নারাজী আবেদন না মঞ্জুর করে অভিযোগপত্র গ্রহণ করে। এই আদেশের বিরুদ্ধে মামলার বাদী ২১ জুলাই জেলা ও দায়রা জজ আদালতে রিভিশন মামলা দায়ের করেন। মামলার শুনানী শেষে আদেশের ধার্য দিন আজ সোমবার আবেদন না মঞ্জুর করে আদেশ দেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ এনায়েত হোসেন। 

Reneta

এ আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন বলে জানান মামলার আইনজীবী এডভোকেট সাখাওয়াত হোসেন খান।

জেলা ও দায়রা জজ আদালতে দায়ের করা রিভিশন মামলাটি নামঞ্জুর করায় মামলার বাদী সেলিনা ইসলাম বিউটি ক্ষোভ প্রকাশ করে বলেন, হত্যাকাণ্ডের নির্দেশদাতা ও অর্থের উৎস বের করতেই নূর হোসেনকে জিজ্ঞাসাবাদ শেষে চার্জশিট দাখিল করা হোক।

অপর দিকে র‌্যাব কর্মকর্তা তারেক সাঈদের পক্ষে তার আইনজীবী জামিনের আবেদন জানালে মামলাটি ট্রায়ালে থাকার কারণে আদালত গ্রহণ না করে তা নাকচ করে দেন। আদালত তা নথিভুক্ত করে বিচারিক আদালতে যাওয়ার পরামর্শ দিয়েছে বলে তিনি জানান। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী কেএম ফজলুর রহমান জানান, আদালতের সিদ্ধান্তে মামলাটি সমস্ত বাধাবিপত্তি অতিক্রম করে ট্রায়ালে বিচার প্রক্রিয়ায় চলে যাবে।

উল্লেখ্য, গত ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডের ফতুল্লা থেকে কাউন্সিলর নজরুল ইসলাসহ ৭ জন অপহরণের তিন দিন পর শীতলক্ষ্যা নদী থেকে লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় নিহত নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি বাদী হয়ে একটি ও আইনজীবী চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় পৃথকভাবে দুটি মামলা দায়ের করেন। 

হত্যাকাণ্ডের প্রায় এক বছর পর গত ৯ এপ্রিল মামলার তদন্তকারী কর্মকর্তা এজাহারভুক্ত ৫ আসামীকে বাদ দিয়ে নূর হোসেন ও র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ৩৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগ দাখিল করলে ৮ জুলাই একটি মামলার বাদী নিহত প্যানেল মেয়র নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে নারাজি আবেদন করেন। ওই আবেদন না মঞ্জুর করে অভিযোগপত্র গ্রহণ করে জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত। এই আদেশের বিরুদ্ধে মামলার বাদী বিউটি গত ২১ জুলাই জেলা ও দায়রা জজ আদালতে রিভিশন মামলা দায়ের করেন। এই মামলায় বর্তমানে র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ২২ জন কারাগারে আটক রয়েছে। পলাতক রয়েছে ১৩ জন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৭ খুন মামলানারায়ণগঞ্জে সাত খুন
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন মোবাইল সিমের ওপর ৩০০ টাকার কর প্রত্যাহারের প্রস্তাব

জুন ১১, ২০২৬

বাজেট ঘাটতি ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা

জুন ১১, ২০২৬
ছবি: এআই

ফ্রিল্যান্সার ও উদ্যোক্তাদের জন্য ভ্যাট অব্যাহতি বহাল

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

দিনাজপুরে বৃষ্টি উপেক্ষা করে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

জুন ১১, ২০২৬

স্টার্টআপ ও প্রযুক্তিনির্ভর ব্যবসায় টার্নওভার ট্যাক্স শূন্য করার প্রস্তাব

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT