চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারায়ণগঞ্জে নিখোঁজের ৮দিন পর কিশোরের লাশ উদ্ধার, গ্রেপ্তার ২

রুমন রেজা রুমন রেজা
৩:৫০ অপরাহ্ণ ০৪, ফেব্রুয়ারি ২০২২
অপরাধ
A A

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিখোঁজের আটদিন পর ফয়সাল আহমেদ নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার রাতে উপজেলার ঋষিপাড়া এলাকার একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। শুক্রবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে র‍্যাব-১১ অধিনায়ক (সিও) লে. কর্ণেল তানভীর মাহমুদ পাশা এসব তথ্য জানান।

এরআগে র‍্যাব এই হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে অপূর্ব চন্দ্র দাস ও তপু চন্দ্র দাস নামে দুই যুবককে গ্রেফতার করেছে। তারা সম্পর্কে চাচা ভাতিজা। পরে তাদের তথ্য মতে ঘটনাস্থলে গিয়ে ডোবা থেকে নিখোঁজ ফয়সালের লাশ উদ্ধার করা হয়।

লে. কর্ণেল তানভীর মাহমুদ পাশা আরও জানান, উপজেলার লোহাপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে ফয়সাল ছোটবেলা থেকে একই এলাকায় মামার বাড়িতে থাকতো। গত ২৬ জানুয়ারি রাত নয়টায় মোবাইলে ফোন কল পেয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় সে। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

অনেক খোঁজার পরও ফয়সালের সন্ধান না পেয়ে তার মামা মানিক দুইদিন পর (২৮ জানুয়ারী) সোনারগাঁ থানায় সাধারণ ডায়েরি করেন। এ ঘটনায় থানা পুলিশের পাশাপাশি তদন্ত শুরু করে র্যানব। এই হত্যাকান্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন নিহত ফয়সালের স্বজনরা।

র‍্যাব জানায়, পূর্ব শত্রুতার জেরে আসামি অপূর্ব ও তার ভাতিজা তপু পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। মোবাইল ফোনে ফয়সালকে ডেকে এনে গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার পর লাশ গুমের উদ্দেশ্যে ডোবায় ফেলে দেয় বলে জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং হত্যাকাণ্ডে আর কেউ জড়িত আছে কি না র‍্যাব তা খতিয়ে দেখছে।

Reneta

ময়নাতদন্তের জন্য নিহতের লাশ সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্রেপ্তার ২লাশ উদ্ধার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘গাঙ্গুবাই’ এর ট্রেলারে আগুন ছড়ালেন আলিয়া!

পরবর্তী

আগে আক্রান্ত শাবানা পরে জয়া, বিপদে করন যোহর

পরবর্তী

আগে আক্রান্ত শাবানা পরে জয়া, বিপদে করন যোহর

মিলান মিডফিল্ডার ব্রোজোভিচে চোখ বার্সার

সর্বশেষ

শিক্ষার্থীদের মাঝে ‘দুর্বার উন্নয়ন সংস্থা’র স্কুল ব্যাগ বিতরণ

জুলাই ১৯, ২০২৬

ফাইনালে নামার আগে ‘অন্যায্যতার’ অভিযোগ তুললেন স্কালোনি

জুলাই ১৯, ২০২৬

চার সাবেক তারকা ফুটবলারের চোখে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল

জুলাই ১৯, ২০২৬

হামে আরও ৪ শিশুর মৃত্যু

জুলাই ১৯, ২০২৬

অস্কারজয়ী অভিনেত্রীর মৃত্যু

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT