চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নাফ নদীর তীরে নতুন কারবালা’

সাইফুল্লাহ সাদেকসাইফুল্লাহ সাদেক
২:৫০ অপরাহ্ণ ০৭, সেপ্টেম্বর ২০১৭
রাজনীতি
A A

টেকনাফের নাফ নদীর তীরে রোহিঙ্গা মুসলমানদের আর্তচিৎকারে নতুন কারবালা তৈরি হয়েছে বলে দাবি করলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সরকারের হত্যাযজ্ঞ বন্ধের দাবিতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত মানববন্ধনে তিনি বলেন, নাফ নদীর তীরে রোহিঙ্গা নারী শিশুরা এক মুঠো খাবারের জন্য হাহাকার করছে। কিন্তু সরকার কোন সহযোগিতা করছে না।

অন্যান্য মুসলিম রাষ্ট্রের মতো সরকার জোরালো অবস্থান নিতে পারছে না দাবি করে রিজভী বলেন, যে দায়িত্ব পালন করার কথা সরকার তা করছে না। কারণ বর্তমান সরকার জনগণের সরকার নয়। এটি অবৈধ সরকার।

রিজভী বলেন,ভারতের নরেন্দ্র মোদি মিয়ানমার সরকারের হত্যাযজ্ঞ সমর্থন জানিয়েছে। তাহলে মুসলমারদের কি কোন মানবাধিকার নেই? তারা কি গুজরাটে, ফিলিস্তিনে, আরাকানে এভাবে শুধু হত্যাযজ্ঞের শিকার হবে?
তিনি বলেন, অংসান সুচি নাকি শান্তির জন্য নোবেল পেয়েছেন। শান্তির চেহারা যদি এমন নৃশংস হয়, অশান্তির চেহারা কেমন ভয়াবহ হতে পারে? শান্তির নোবেল বিজয়ীদের কোন সীমানা থাকে না। কিন্ত সুচি তা দেখাতে ব্যর্থ। তিনি নৃশংসতার চেহারা দেখালেন।

রিজভী অবিলম্বে রোহিঙ্গাদের ওপর হত্যাযজ্ঞ বন্ধের দাবি জানান এবং তাদেরকে বাংলাদেশে আশ্রয় ও সহযোগিতা দিতে সরকারের প্রতি দাবি জানান।

রোহিঙ্গাদের ওপর হত্যাযজ্ঞ বন্ধ ও বাংলাদেশে তাদের আশ্রয় দেয়ার দাবিতে আগামীকাল সকালে ঢাকাসহ দেশের জেলায় জেলা মানববন্ধন করবে বিএনপি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বিএনপিরিজভী আহমেদরোহিঙ্গা
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশেই মেধা ধরে রেখে উন্নয়ন এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

মে ১২, ২০২৬

গাভাস্কার-পন্টিং ও ওয়ার্নারের রেকর্ডে নাম লেখানো হল না শান্তর

মে ১২, ২০২৬

টানা ৮৪ দিন হবে না রাত, ২৪ ঘণ্টাই আকাশে থাকবে সূর্য!

মে ১২, ২০২৬

স্টারমারের পদত্যাগের দাবিতে সরব ব্রিটিশ মন্ত্রীরা

মে ১২, ২০২৬
ফাইল ছবি

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত

মে ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT