চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দক্ষিণ এশিয়ার দ্রুত উন্নয়নশীল দেশ ভারত নয়, বাংলাদেশ

জসিম উদ্দিন বাদলজসিম উদ্দিন বাদল
৯:১৯ অপরাহ্ণ ২৯, মে ২০১৭
অর্থনীতি
A A

বাংলাদেশের লোকসংখ্যা ১৬ কোটি, যা ফ্রান্স, জার্মানী ও নেদারল্যান্ডসের জনসংখ্যার সমান। বিশ্বের জনবহুল ১০টি দেশের মধ্যে সবচেয়ে গরীব দেশ বাংলাদেশ। তবে বিশ্বের অর্থনৈতিক উন্নয়নশীল দেশগুলোর মধ্যে বাংলাদেশের সাম্প্রতিক অর্থনৈতিক উন্নয়ন এখন বাস্তবতার নিরিখ দাবি করে। সোমবার যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম কোয়ার্টজ’র এক প্রতিবেদনে এমনই বলা হয়েছে।

প্রতিবেদনে এডিবির তথ্যের বরাত দিয়ে বলা হয়, ২০১৬ সালে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৭ দশমিক ১ শতাংশ; যা গত ৩০ বছরের মধ্যে সবচেয়ে বেশি। গত ৬ বছর ধরেই জিডিপি রয়েছে ৬ শতাংশের বেশি। অধিকাংশ বিশ্লেষকের প্রত্যাশা জিডিপি বৃদ্ধির এই ধারা অব্যাহত থাকবে।

তবে দেশের দ্রুত উন্নয়নের ফলাফল দরিদ্র জনগোষ্ঠীর কাছে পৌঁছানো না গেলে প্রবৃদ্ধির এই অর্জন কাজে আসবে না।

বিশ্বব্যাংকের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৫ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত বাংলাদেশের ৪০ শতাংশ গরীবের আয় শূন্য দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যা একই সময়ে তুলনামূলক কম হয়েছে প্রতিবেশি দেশ ভারতে।

এই সমন্বিত বৃদ্ধির ফলে, দারিদ্র্য হার কমে গেছে। ১৯৯১ সালে চরম দারিদ্র সীমার নিচে বাস করতো ৪০ শতাংশের বেশি জনসংখ্যা। বিশ্বব্যাংকের মতে যা এখন ১৪ শতাংশের নিচে নেমে এসেছে। অর্থাৎ অর্থনৈতিক উন্নয়নের ফলে বর্তমানে ৫ কোটিরও কম মানুষ চরম দারিদ্র সীমার নিচে রয়েছে।  

ইয়েল বিশ্বদ্যিালয়ের অর্থনীতিবিদ আহমেদ মুশফিক বলেন, গার্মেন্টস শিল্পের উৎপাদন এবং শক্তিশালী এনজিও-এই দুইটি প্রধান কারনে বাংলাদেশের সাফল্য এসেছে।

Reneta

২০১৫ সালে পোশাক রপ্তানিতে ২৬ বিলিয়ন মার্কিন ডলারের বেশি রপ্তানি করে বাংলাদেশ; যা জিডিপির প্রায় ১৪ শতাংশ আর দেশের মোট রপ্তানির ৮০ শতাংশ। ধারনা করা হয়, ২০১৬ সালের মধ্যে ১০ শতাংশ গার্মেন্টস বেড়েছে।

মুশফিক বলেন, দূর্বল অবকাঠামো এবং কঠিন নিয়ন্ত্রক অবস্থার কারনে পোশাক শিল্পের ইতিহাসের ভয়াবহ দুর্ঘটনা ঘটলেও এই শিল্পটি এগিয়ে যাচ্ছে। দক্ষিণ কোরিয়ার গার্মেন্টস শিল্পের সাথে প্রতিযোগিতা করে টিকে থাকতে স্থানীয় কোম্পানিগুলিকে সুবিধা দিতে ১৯৭০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপিত টেক্সটাইল কোটা সিস্টেমের সুবিধাভোগী ছিল বাংলাদেশ। এই কৌটা সুবিধা কাজে লাগাতে কোরিয়ানরা বাংলাদেশে তৈরি পোশাক কারখানা খুলে। তখন বাংলাদেশী ব্যবসায়ীরা কোরীয়দের সাথে কাজ করে দক্ষতা অর্জন করে। পরে নিজেরাই ব্যবসা শুরু করে।

অর্থীনতিবিদ মুশফিক মনে করেন, বাংলাদেশের দারিদ্র্য বিমোচন এবং স্বাস্থ্যখাতের উন্নতিতে এনজিওগুলোর অবদান রয়েছে। কারণ এদেশে একটি শক্তিশালী নাগরিক সমাজ রয়েছে যারা শিক্ষা ও স্বাস্থ্য সেবায় কাজ করে। বলতে গেলে সরকারের মতোই কাজ করে তারা। বাংলাদেশে কাজ শুরু করে বিশ্বের সবচেয়ে বড় এনজিও ব্র্যাক। প্রায় ৬ কোটি বাংলাদেশিকে টয়লেট ব্যবহারের সুযোগ করে দেয় প্রতিষ্ঠানটি। যা প্রতিবেশী দেশ ভারতের চেয়ে লিঙ্গ বৈষম্য হ্রাস এবং জীবনধারার মত মানবিক উন্নয়ন সূচকের তুলনায় এগিয়ে রেখেছে বাংলাদেশকে।

তবে উন্নয় হলেও সবখাতে ভাল নয়। কারন গণতন্ত্র হুমকির মধ্যে রয়েছে, কারণ ক্ষমতাসীন আওয়ামী লীগ একটি ক্রমবর্ধমান কর্তৃত্ববাদীর দিকে যাচ্ছে। জনসাধারণের অবকাঠামো বিনিয়োগের অভাবের প্রবৃদ্ধি হ্রাস পায় এবং রাজধানী ঢাকায় বাস করে প্রায় দেড় কোটি মানুষ; যা বিশ্বের সর্বনিম্ন বাসযোগ্য শহরের শিরোনাম হওয়ার পর্যায়ে বলে মনে করেন এই অর্থনীতিবিদ।

তবে সবচেয়ে বেশি উদ্বেগের বিষয় হচ্ছে রানা প্লাজা দূর্ঘটনার পুনরাবৃত্তি নিয়ে। কারণ ২০১২ সালের ওই ঘটনায় ১১শ শ্রমিকের প্রাণহানী ঘটে। এসব দূর্ঘটনা রোধ করতে কর্মক্ষেত্রের নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। কারন নিরাপত্তাজনিত কারনে আন্তর্জাতিক ক্রেতারা এ শিল্পকে করলে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অর্থনীতিজিডিপিপোশাকব্র্যাক
শেয়ারTweetPin

সর্বশেষ

কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে ৭২ বছর পর কোয়ার্টারে সুইজারল্যান্ড

জুলাই ৮, ২০২৬

ঘটনাবহুল খেলায় আর্জেন্টিনা জিতলো

জুলাই ৮, ২০২৬

এভাবেও ফিরে আসা যায়, এভাবেই ফিরে আসে চ্যাম্পিয়ন

জুলাই ৮, ২০২৬

দেশেজুড়ে আর্জেন্টিনা সমর্থকদের বিজয়োল্লাস, ঢাক-ঢোল-ভুভুজেলা বাজিয়ে বিজয় মিছিল

জুলাই ৮, ২০২৬

১৪ মিনিটের ঝড়, প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে কোয়ার্টারে আর্জেন্টিনা

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT