চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তুর্কিদের জন্য ভিসামুক্ত ইউরোপ ভ্রমণের সুযোগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৯ অপরাহ্ণ ০৩, মে ২০১৬
আন্তর্জাতিক
A A

ইউরোপের দেশগুলোতে ভিসামুক্ত ভ্রমণের সুযোগ পাচ্ছেন তুরস্কের নাগরিকরা। বুধবার এ সিদ্ধান্ত ঘোষণা করতে যাচ্ছে ইউরোপীয় কমিশন। এজিয়ান সাগর পাড়ি দিয়ে গ্রিসমুখী অভিবাসীদের তুরস্কে ফেরত নেয়ার বিনিময়ে প্রায় সাড়ে সাত কোটি তুর্কি নাগরিক শর্তসাপেক্ষে এই সুবিধা পেতে যাচ্ছেন।

ইইউ আশঙ্কা করছে, তুর্কি নাগরিকদের ভিসামুক্ত ভ্রমণের সুযোগ না দিলে অভিবাসীদের ঠেকানোর উদ্যোগ বন্ধ করে দিতে পারে আঙ্কারা।

তুরস্ক হয়ে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার বিপুল সংখ্যক নাগরিকের শরণার্থী হিসেবে আগমন ইউরোপের দেশগুলোর জন্য রাজনৈতিক সঙ্কট তৈরি করেছে।

তুরস্কের সাথে সম্প্রতি ইইউর যে চুক্তি হয়েছে তাতে কোনো শরণার্থীর আশ্রয় প্রার্থনার আবেদন খারিজ হলে তাকে ফেরত নেবে তুরস্ক। তবে তুরস্কে যত সিরীয় অভিবাসীকে আশ্রয় দেবে তাদের মধ্যে প্রতি দুজন থেকে একজনকে নেবে ইউরোপ।

সম্প্রতি তুরস্ক সফরকালে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক বলেছেন, শরণার্থীদের সাথে কেমন আচরণ করতে হয় সেক্ষেত্রে তুরস্ক বিশ্বের সর্বোত্তম দৃষ্টান্ত। তুরস্ক প্রায় ৩০ লাখ সিরীয় অভিবাসীকে আশ্রয় দিয়েছে, যা বিশ্বে সবচেয়ে বেশি।

চুক্তি অনুসারে জুনের শেষ নাগাদ থেকে ইউরোপে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা পাবেন তুর্কি নাগরিকরা। এজন্য ৪ মের মধ্যে তাদের ৭২টি শর্ত পূরণ করতে হবে। তুর্কি সরকার বলছে, তারা ইইউর সাথে চুক্তি মোতাবেক সব শর্ত পূরণ করেছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইইউ-তুরস্কতুরস্ক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রাণের শহরের থমকে যাওয়া অপরিচিত রূপ

পরবর্তী

গণমাধ্যমের স্বাধীনতায় কোথায় দাঁড়িয়ে বাংলাদেশ

পরবর্তী

গণমাধ্যমের স্বাধীনতায় কোথায় দাঁড়িয়ে বাংলাদেশ

কক্সবাজারের সড়ক দুর্ঘটনায় নিহত ৫

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফুটবলে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT