কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে ম্যাজিক গাড়ির মুখোমুখি
সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন।
ওই ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন। মঙ্গলবার
বেলা ১১টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার ফাঁসিয়াখালী এলাকায়
ঘটনাটি ঘটে।
পুলিশ জানায়, ইউনিক পরিবহনের একটি বাস ও ম্যাজিক গাড়ি মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই চার জন নিহত হন। হাসপাতালে নেওয়ার পথ মারা যান আনোয়ারা নামের আরো একজন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্য একটি দুর্ঘটনায় গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।









