বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরে ফরচুন বরিশালেই থাকছেন দুই অভিজ্ঞ ক্রিকেটার তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দলটিতে সরাসরি চুক্তিতে যোগ হয়েছেন তাওহীদ হৃদয়।
বরিশালের মিডিয়া বিভাগ থেকে নিশ্চিত করা হয়েছে এ খবর। গত আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সে খেলেন হৃদয়। ১৪ ম্যাচে ৪৬২ রান করেছিলেন।
আগামী ২৭ ডিসেম্বর মাঠে গড়ানোর কথা বিপিএলের একাদশ আসরের। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটির প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে আগামী ১৪ অক্টোবর।
খেলোয়াড়দের মূল্য তালিকা ও ক্যাটাগরি প্রকাশ করা হয়েছে আগেই। বিপিএলের পারফর্মার হৃদয় ছিলেন শীর্ষ ক্যাটাগরিতেই (এ)। তাকে দলে টানতে বরিশালকে খরচ করতে হবে ৬০ লাখ টাকা।








