চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/h-ky_b3Cahg?si=O8Bjm81N2TnW8r_E
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে পালাতে গিয়ে যুগ্ম সচিব কিবরিয়া মজুমদার আটক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩৫ অপরাহ্ণ ১২, অক্টোবর ২০২৪
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A

সংসদ সচিবালয়ের যুগ্ম সচিব এ কে এম জি কিবরিয়া মজুমদারকে ভারতে পালানোর সময় গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১২ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার পুটিয়া সীমান্ত থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কিবরিয়া কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কোমরকরা গ্রামের মফিজ উদ্দিনের ছেলে এবং ঢাকার বাসাবো এলাকার বাসিন্দা। তিনি সাবেক স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরীর অধীনে যুগ্ম সচিব হিসেবে কর্মরত ছিলেন।

গত ২৬ সেপ্টেম্বর তাকে ওএসডি করা হয়।

৬০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, কিবরিয়া মজুমদার দুপুর সাড়ে ১২টার দিকে ২০৫০/৮ এস পিলার এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করেন। সালদানদী বিওপির টহলদল সীমান্তের ৫০ গজ ভেতর থেকে তাকে আটক করেন।

তিনি জানান, সম্প্রতি ঘটে যাওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সক্রিয়ভাবে বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপে জড়িত ছিলেন কিবরিয়া। সে জন্য ভারতে অনুপ্রবেশের উদ্দেশ্যে সীমান্ত এলাকায় আসেন তিনি। তার বিরুদ্ধে মামলা করে কসবা থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ওএসডিযুগ্ম সচিব আটকযুগ্ম-সচিব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দক্ষতাভিত্তিক শিক্ষার সম্প্রসারণে গুরুত্বারোপ করা হচ্ছে : ববি হাজ্জাজ

এপ্রিল ২১, ২০২৬

কারিগরি ত্রুটি মেরামত, জাতীয় গ্রিডে পুনরায় গ্যাস সরবরাহ শুরু

এপ্রিল ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের নির্বাচনে চার দিন বন্ধ বুড়িমারী স্থলবন্দর

এপ্রিল ২১, ২০২৬

পাহাড়ি এলাকায় যুবকের মরদেহ উদ্ধার, হাসপাতালের পথে আরও দুইজনের মৃত্যু

এপ্রিল ২১, ২০২৬

বর্ষসেরা ক্রীড়াবিদ আলকারাজ, দল পিএসজি ও আরও যারা পুরস্কৃত

এপ্রিল ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT