রাজধানীর বানানীতে বাসায় ডেকে ধর্ষণের অভিযোগ করা তরুণীর মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে। পাশাপাশি অভিযুক্ত বাহাউদ্দিন ইভানকে গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার বানানী থানায় অভিযোগ দায়েরের পর সকালে শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগে আনা হয় ধর্ষনের অভিযোগ করা কলেজছাত্রীকে। সেখানে ৫ সদস্যের মেডিকেল টিমের অধীনে তার মেডিকেল পরীক্ষা হয়।
এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান ডা. সোহেল মাহমুদ।
নারী ও শিশু নির্যাতন আইনের মামলাটি তদন্ত করছে পুলিশের উইমেন সাপোর্ট এন্ড ইনভেস্টিগেশন ডিভিশন। ধর্ষণের ঘটনায় অভিযুক্ত বাহাউদ্দিন ইভান বনানীর হার্ডওয়ার ব্যবসায়ী বোরহানউদ্দিন বেলালের ছেলে। তাদের ন্যাম ভিলেজের বাসার সিসি ক্যামেরার ফুটেজ ও গেষ্ট রেজিষ্ট্রার জব্দ করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে বনানীর ন্যাম ভিলেজের ফ্ল্যাটে ডেকে এনে ওই কলেজছাত্রীকে ধর্ষণ করা হয়। মুখ খুললে ধর্ষণ দৃশ্য ইন্টারনেটে প্রকাশের হুমকি দিয়ে রাত সাড়ে ৩টার দিকে তাকে বাসা থেকে বের করে দেয়া হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:







